ICC World Cup 2023: বিশ্বকাপের আগে দুরন্ত শতরান বেন স্টোকসের, ইংল্যান্ডের হয়ে গড়লেন নয়া নজির

ICC World Cup 2023: বিশ্বকাপ দখলে রাখার ইংল্যান্ডের স্বপ্নপূরণে একদিনের আন্তর্জাতিকের অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক অবশ্য এখন খেলছেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।

এক বছরেরও বেশি সময় পর একদিনের আন্তর্জাতিক খেলতে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ৫২, দ্বিতীয় ম্যাচে ১। গতকাল ওভালে তিনি যে ইনিংস খেললেন তাতে ইংল্যান্ডের ব্যাটার হিসেবে গড়লেন নয়া নজির।

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে দুরন্ত শতরান বেন স্টোকসের

বেন স্টোকস নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে ওডিআই কেরিয়ারের চতুর্থ শতরানটি পূর্ণ করেছেন। ২০১৭ সালের পর ফের ওডিআই সেঞ্চুরি পেলেন। তার আগে ভারতের বিরুদ্ধে ২০২১ সালে করেছিলেন ৯৯। বেশ কয়েকবার আশির ঘরেও আউট হয়েছেন বা অপরাজিত থেকেছেন। কিন্তু বিশ্বকাপের আগে শতরান পাওয়া, তাও রেকর্ড গড়ে, নিঃসন্দেহে চমকপ্রদ।

২.৪ ওভারে ১৩ রানে ২ উইকেট। এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিলেন। আউট হলেন ৪৪.৩ ওভারে দলের ৩৪৮ রানের মাথায়। ১৫টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ১২৪ বলে ১৮২ রান করলেন। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে ওডিআইয়ে এটিই সর্বাধিক রান। ২০১৮ সালে এমসিজিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা জেসন রয়ের ১৮০ রানের রেকর্ডটি ভেঙে দিয়ে।

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে দুরন্ত শতরান বেন স্টোকসের

ইংল্যান্ড ৪৮.১ ওভারে ৩৬৮ রান তুলেছিল সিরিজের তৃতীয় ওডিআইয়ে। ডেভিড মালান করেন ৯৬। জবাবে ৩৯ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এই দুই দলই ২০১৯ সালের বিশ্বকাপে ফাইনাল খেলেছিল। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তারা মুখোমুখি হবে। ১৮১ রানে ম্যাচ জিতে চার ম্যাচের সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

স্টোকস জানিয়েছেন, হাতে পর্যাপ্ত সময় ছিল। পরিস্থিতি অনুয়ায়ীই ব্যাটিং করে ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছেন। বিগত কয়েক মাস ধরে হাঁটুর চোট নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছিল। কিন্তু স্টোকস প্রস্তুত ছিলেন বিশ্বকাপে খেলার ব্যাপারে। তার আগে যে কিছু ম্যাচ খেলতে হবে সেটাও ঠিক করে রেখেছিলেন। তবে বোলিং করবেন, নাকি করবেন না তা নিয়ে ছিল সংশয়।

চার নম্বরে ব্যাট করতে হচ্ছে। আগে পাঁচ বা ছয়ে খেলেছেন। তবে খোলা মনে তিনি ব্যাটিং করতে পারছেন বলেও জানিয়েছেন স্টোকস। তিনি জানান, এত তাড়াতাড়ি নামতে হবে সেটা ভাবিনি। কিন্তু বিগত কয়েক বছর ধরে যে অ্যাপ্রোচ বজায় রেখে তিনি ব্যাটিং করেছেন, তাতে কোনও বদল আনবেন না বলেও জানান স্টোকস। বল করতে হচ্ছে না, ফলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই দলকে ভরসা দিতে চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+