ICC World Cup 2023: বিশ্বকাপের সূচিতে আসছে পরিবর্তন, কয়েকটি দেশের আপত্তির কথা স্বীকার জয় শাহ-র

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের সূচি এমনিতেই অনেক দেরিতে প্রকাশ করেছে বিসিসিআই। তারই মধ্যে ফের সূচিতে পরিবর্তন আনার কথা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

ভারত-পাকিস্তান ম্যাচের দিন নির্ধারিত রয়েছে ১৫ অক্টোবর। কিন্তু নবরাত্রির মধ্যে পড়ায় এই ম্যাচে যথাযথ নিরাপত্তা প্রদান সম্ভব নয় বলে জানিয়েছে আমেদাবাদ পুলিশ। ওই ম্যাচের তারিখ বদলাতে পারে।

ICC World Cup 2023: বিশ্বকাপের সূচিতে আসছে পরিবর্তন,

বিশ্বকাপ যে স্টেডিয়ামগুলিতে হবে সেই রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে বসেছিল বিসিসিআই। জানা গিয়েছে, বিভিন্ন স্টেডিয়ামে দর্শক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে যে সংস্কার কাজ চলছে তা নিয়ে আলোচনা হয়। বৈঠকের শেষে জয় শাহ জানিয়েছেন, আইসিসির ৩টি পূর্ণ সদস্য দেশ সূচি নিয়ে আপত্তির কথা জানিয়েছে।

কয়েক দিনের মধ্যেই নতুন সূচি প্রকাশ হবে বলে জানান শাহ। ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে সুনির্দিষ্টভাবে তিনি কিছুই জানাননি। এই ম্যাচের দিন বদল নিয়ে যে জল্পনা চলছে তা নিয়ে নীরব থেকেছেন শাহ। তাঁর কথায়, ৩টি দেশ আপত্তি জানিয়েছে সূচি নিয়ে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। কয়েকটি ম্যাচের দিন বদল হবে। তবে খেলার স্টেডিয়ামের কোনও বদল হবে না।

ICC World Cup 2023: বিশ্বকাপের সূচিতে আসছে পরিবর্তন,

একই দলের দুটি ম্যাচের মধ্যে বেশ কয়েক দিনের গ্যাপ রয়েছে। এই গ্যাপটা কমিয়েই সূচির সংশোধন ঘটানো হবে বলে জানিয়েছেন জয়। যেমন ভারত-পাকিস্তান ম্যাচ যদি এক দিন এগিয়ে আনা হয় তাহলে একই দিনে তিনটি ম্যাচ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। শুধু তাই নয় বড় ঝক্কির মুখে পড়বে পাকিস্তান।

কেন না, ১৪ অক্টোবর ম্যাচ হলে ভারত আমেদাবাদে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে দুটি ম্যাচের মাঝে ২ দিন সময় পাবে। কিন্তু পাকিস্তানকে হায়দরাবাদে ম্যাচ খেলে পরদিন বিমানে করে আমেদাবাদে পৌঁছে তার পরের দিন নেমে পড়তে হবে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ খেলতে। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আপত্তি জানাবে সেটাই স্বাভাবিক।

সবদিক সামলে কোন ম্যাচের দিনক্ষণ বদলায় সেদিকে থাকবে সকলের নজর। যদিও এতে যাঁরা ইতিমধ্যেই হোটেল বুকিং বা যাতায়াতের টিকিট কেটে রেখেছেন সমস্যায় পড়বেন তাঁরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+