ICC World Cup 2023: আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জটিলতা, বিশ্বকাপের সূচিতে আসতে পারে বিরাট পরিবর্তন

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের সূচি নিয়ে এবার জটিলতা। প্রথম থেকেই আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে আপত্তি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। দফায় দফায় বৈঠকের পর সেই আপত্তি দূর হলেও এই ম্যাচ ঘিরে এবার অন্য সমস্যা।

বিসিসিআই ইতিমধ্যেই ম্যাচটিকে এক দিন এগিয়ে আনার অনুরোধ করেছে আইসিসির কাছে। কিন্তু সেটা হলে এই পরিবর্তনের বিরাট প্রভাব পড়বে বিশ্বকাপের সূচিতেই। কেন না, ১৪ অক্টোবর ডাবল হেডার রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ সেদিন কীভাবে হবে সেটাই বড় প্রশ্ন।

ICC World Cup 2023: আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জটিলতা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ১৫ অক্টোবর। কিন্তু সেদিন থেকে নবরাত্রি উৎসব শুরু। একদিকে নবরাত্রি, অন্যদিকে ভারত-পাক হাইভোল্টেজ দ্বৈরথ, নিরাপত্তার চ্যালেঞ্জের বিষয়টিই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আমেদাবাদের পুলিশ ইতিমধ্যেই পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের বিষয়ে সংশয়ের কথা জানিয়েছে বিসিসিআইকে। বিসিসিআই কর্তারা বিষয়টি নজরে এনেছেন আইসিসির।

এখনও অবধি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে তাদের সঙ্গে কাল বিসিসিআইয়ের বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমনিতে ১৪ অক্টোবর দিল্লিতে ইংল্যান্ড বনাম আফগানিস্তান এবং তারপর চেন্নাইয়ে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে।

ICC World Cup 2023: আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জটিলতা

বিশ্বকাপের সূচিতে একই দিনে তিনটি ম্যাচ না থাকলেও ৬ দিন রয়েছে দুটি করে ম্যাচ। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১১ অক্টোবর দিল্লিতে মেন ইন ব্লু খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান ম্যাচের পর ভারত ১৯ অক্টোবর পুনেতে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ অক্টোবরের ৬ তারিখ হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ১২ অক্টোবর পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সেই ম্যাচটিও হায়দরাবাদেই। ভারতের বিরুদ্ধে ম্যাচের পর পাকিস্তানের পরবর্তী ম্যাচ অক্টোবরের ২০ তারিখ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই অবস্থায় ১৪ তারিখ ভারতের বিরুদ্ধে নামতে হলে পাকিস্তান হায়দরাবাদে শ্রীলঙ্কা ম্যাচ খেলার পর মাঝে একদিন পাবে।

ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ২ দিন সময় পাবে। কিন্তু পাকিস্তানকে ১৩ তারিখ আমেদাবাদ পৌঁছেই ১৪ তারিখ ভারতের বিরুদ্ধে নামতে হবে। সেই প্রস্তাবে পিসিবি সম্মতি দেবে কিনা সেটাই বড় প্রশ্ন। বিশ্বকাপের সূচি অনেক দেরিতে ঘোষিত হয়েছে। এখনও টিকিট বিক্রির ঘোষণাও হয়নি।
আমেদাবাদে পৌঁছনোর টিকিট বুকিং থেকে হোটেল বুকিং সেরে রেখেছেন ফ্যানেরা। ফলে পরিস্থিতি কোনদিকে যায় সেটা কাল স্পষ্ট হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+