ICC World Cup 2023: ছুটিতেও নেই আনন্দ! বিরাট-রোহিতদের জন্য কড়া নির্দেশিকা বিসিসিআইয়ের

আগামী ২৯ অক্টোবর ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। মাঝের কয়েকটা দিন ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা। তবে কেউই বাড়ি ফিরে যাননি। ধরমশালাতেই ছুটি উপভোগ করছে‌ন কোহ‌লি-রোহিতরা। ফুরফুরে মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা।কিন্তু ছুটি কাটাতে গিয়ে দলের ক্রিকেটাররা যাতে বিপদে না পড়েন তারজ‌ন্য সতর্ক বিসিসিআই।

ছুটিতে থাকা ভারতীয় ক্রিকেটারদের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যেখানে বলা হয়েছে ছুটি কাটালেও সাবধানে থাকতে হবে ক্রিকেটারদের। কোনও ভাবেই পাহাড়ে ট্রেকিং করা যাবে না, এমনি কোনও রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না ক্রিকেটাররা। বিশ্বকাপের মধ্যে ক্রিকেটারদের নিয়ে নূন্যতম ঝুঁকি নিতেও নারাজ বোর্ড।

ICC World Cup 2023

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি হিমাচল প্রদেশের ধরমশালা। আর এই সময় কাটাতে আশপাশের দৃষ্টিনন্দন পাহাড়ি জায়গাগুলো ঘুরে বেড়ানো সবচেয়ে উপযুক্ত উপায়। পাহাড় দেখলে স্বভাবতই মাথায় আসার কথা ট্রেকিং করার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে খেলোয়াড়দের এ ব্যাপাারে কড়া বার্তা দেওয়া হয়েছে। ট্রেকিংয়ের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে , 'ক্রিকেটাররা চাইলে যেকোনো জায়গায় বেড়াতে যেতে পারেন। কিন্তু ট্রেকিং একেবারেই করতে পারবেন না, একইসঙ্গে তাঁরা ঝুঁকিপূর্ণ কোনও খেলার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।'

ধরমশালা থেকে লখনউ সফরের আগে দুদিনের আনুষ্ঠানিক ছুটি পেয়েছেন দলের সব খেলোয়াড়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অনবদ্য ইনিংস খেলেছেন কোহলি।ম্যাচের পরই দিনই ধরমশালার প্রাকৃতিক পরিবেশের ভূয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বিরাট। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবিতে দেখা গেল কোহলিকে। ধরমশা‌লার একটি আশ্রমে গিয়েছেন বিরাট। চিন্ময় তপবন আশ্রমে পরিদর্শনে যান কোহ‌লি।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে উল্লেখ করা হয়েছিল এই সময়ের দুই দিনের জন্য বাড়ি ফিরে যাবেন রোহিত-বুমরাহরা। এরপর লখনউতে দলের সকলে মিলিত হবেন, এমনটাই স্থির হয়েছিল। প্লেয়ারদের মানসিক ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই ভাবনা ছিল বোর্ডের। কিন্তু সেই পরিকল্পনা বাতি‌ল করা হয়। আপাতত হিমাচলের পাহাড়ী শহর ধরমশালাতে ছুটি কাটাছেন ক্রিকেটাররা।

ICC World Cup 2023

আপাতত ১ নম্বরে আছে ভারতীয় দল। রোহিত শর্মাদের ৫ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ১.৩৫৩। নিউজিল্যান্ডের ৫ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ১.৪৮১।বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। বোর্ড চাইছে না অক্রিকেটীয় কারণে কোনও ক্রিকেটারের চোট পেয়ে দলের ছন্দ নষ্ট হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+