Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: গ্যালারিতে বসে দেখতে চান ভারত-পাকিস্তান ম্যাচ? এখনও রয়েছে সুযোগ, জানুন কীভাবে

ভারত পাকিস্তান ম্যাচের বাকি আর মাত্র কয়েকদিন। আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত পাকিস্তান মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচই বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে।আরও একবার এই ম্যাচের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিল বিসিসিআই।

একইসঙ্গে পুণেতে ভারত বাংলাদেশে ম্যাচের টিকিট কাটারও ফের একবার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
প্রথম থেকেই বলা হচ্ছিল ভারত পাক ম্যাচের টিকিট নিঃশেষিত। কিন্তু ম্যাচের দিন যত এগিয়ে আসেছে ততই বিসিসিআইয়ের ঝু‌লি থেকে টিকিট বেরোচ্ছে। গত ৮ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের ১৪ হাজার টিকিট ছাড়া হয়েছিল। আজ ফের একবার মেগা ম্যাচের জন্য টিকিট কাটার সুযোগ পাবে‌ন ক্রিকেট প্রেমীরা।

ভারত

https://tickets.cricketworldcup.com/.../icc-cricket-world এই ওয়েবসাইট থেকে পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচের টিকিট পাওয়া যাবে। রাত আটটা থেকে এই দুটি ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। দুপুরেই সরকারিভাবে সমাজমাধ্যমে ঘোষাণা করেছে বিসিসিআই। আগামী ১৪ ভারত পাক ম্যাচের পাশাপাশি ১৯ অক্টোবর ভারত বাংলাদেশ ম্যাচেরও টিকিট সংগ্রহ করার সুযোগ রয়েছে ক্রিকেটপ্রেমীদের সামনে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। এই মাঠে ভারত-পাক ম্যাচে কানায় কানায় দর্শক ভরবে বলে আশাবাদী বিসিসিআই। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে শেষবার ভারতের মাটিকে এই মেগা ম্যাচ আয়োজন করেছিল ইডেন গার্ডেন্স। সেই ম্যাচে জিতেছিল ভারতই।‌সাত বছর পর ভারতের মাটিতে আবারও এশিয়ার দুই চিরপ্রতিপক্ষ দেশের লড়াই।


কিন্তু শেষ মুহুর্তে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় প্রশ্ন উঠছে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে। এতদিন প্রচার করা হচ্ছিল, ভারত পাকিস্তান ম্যাচের টিকিটি আগেই নিঃশেষিত হয়েছে। কিন্তু ম্যাচ শুরুর কয়েকদিন আগে টিকিট কীভাবে রয়েছে? তাহলে এখনও কী পুরো স্টেডিয়ামের টিকিট বিক্রি হয়নি।

ভারত পাকিস্তান ম্যাচ যারা দেখতে যাবেন তাঁরা শুধু খেলাই দেখবেন না। সবকিছু ঠিক থাকলে একটি ধামাকাদার বিনোদনমূলক অনুষ্ঠানেরও সাক্ষী ‌থাকতে পারেন। বাবর রোহিতদের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। উত্তেজনার পারদে নতুন মশলা যোগ করল বিসিসিআইয়ের ভাবনা। ম্যাচ শুরুর আগে একটি অনুষ্ঠান করার চিন্তাভাবনা করেছে বিসিসআই। যেখানে পারফর্ম করবেন ‌অরিজিৎ সিং। থাকবেন একাধিক বলিউড তারকা।

ভারত

এখনও পর্যন্ত এক দিনের বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে সাত বার। প্রতি বারই জয় পেয়েছে ভারত। ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবেন বাবর আজ়মেরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+