ICC World Cup 2023: পরিসংখ্যান কথা বলছে টিম ইন্ডিয়ার পক্ষেই, অঘটনের ইতিহাসও আছে ভারত-বাংলাদেশ ম্যাচে
ICC World Cup 2023: বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন বাংলাদেশ। বৃহস্পতিবার পুণেতে টাইগারদের মুখোমুখি হবে ভরাতীয় দল। ধারে ভারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে রোহিত ব্রিগেড। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে দেওয়ার নজির আছে পদ্মাপারের দলটির। তার উপর এশিয়া কাপের শেষ সাক্ষাতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
এশিয়া ক্রিকেটে নতুন শক্তি হিসেবে আগেই উঠে এসেছে বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছিল টাইগাররা। এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে কেমন পারফরম্যান্স করেছে শাকিব আল হাসানরা? পরিসংখ্যানইবা কাদের পক্ষে? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১১ সালে অবশ্য সম্পূর্ণ অন্যচিত্র। মীরপুরে ৮৭ রানে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত। সেহওয়াগ ১৭৫ এবং কোহলি ১০০ রান করেন। ভারতের ৩৭০ রানের জবাবে ২৮৩ রানেই আটকে যায় বাংলাদেশ। ২০১৫ সালে বাংলাদেশের স্বপ্নের দৌড় আটকে যায় ভারতের কাছেই। কোয়ার্টার ফাইনালের ম্যাচে টাইগারদের হারায় টিম ইন্ডিয়া।

২০১৯ সালেও ঘটেনি কোনও অঘটন। ২০১৫ সালের পর ২০১৯ সালেও বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকান রোহিত শর্মা। ভারতের করা ৩১৪ রানের জবাবে ২৮৬ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ।













Click it and Unblock the Notifications