ICC World Cup 2023: বিশ্বকাপের ব্যর্থতায় প্রবল চাপে শাকিবরা, পাকিস্তান ম্যাচের আগে অস্বস্তিতে বিসিবি সভাপতিও

ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান-সহ বাকি যে দেশগুলির বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ বাকি তাতে নয়া মোটিভেশন খুঁজে নিলেন শাকিব আল হাসানরা।

কাল ইডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। আজ নৈশালোকে ক্রিকেটের নন্দনকাননে অনুশীলন সারলেন শাকিব, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিমরা। যে কোনও মূল্যে জয়ের সরণি খুঁজতে হচ্ছে টাইগারদের।

ICC World Cup 2023: বিশ্বকাপের ব্যর্থতায় প্রবল চাপে শাকিবরা

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। যদিও এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের কাছে পরাস্ত হয়েছে টাইগাররা। ৬ ম্যাচে ঝুলিতে মাত্র ২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ১.৩৩৮। কাল ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াই।

তামিম ইকবালকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার পিছনে শাকিবের কলকাঠি রয়েছে বলে বিশ্বাস বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। ফলে শাকিব তাঁদের চোখে বড় ভিলেন। তামিমের অভিজ্ঞতা অনুভূত হচ্ছে ওপেনিংয়ে। ওপেনারদের পাশাপাশি ভরসা দিতে ব্যর্থ মিডল অর্ডারও। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কটাক্ষ ও সমালোচনায় বিদ্ধ করছেন শাকিবদের।

বিশ্বকাপে দলের বিপর্যয়ের মধ্যে দেশে ফিরেছিলেন শাকিব। যা নিয়েও প্রবল সমালোচনা হয়। কেন না, আগে কোনও বিশ্বকাপে এমনটা হয়নি যে, জাতীয় দলের কোচিং স্টাফদের তত্ত্বাবধানে প্র্যাকটিস না করে ব্যক্তিগত প্রশিক্ষকের কাছে অনুশীলন করতে অধিনায়ক দেশে ফিরেছেন। ঢাকা থেকে শাকিব কলকাতায় এসেও ব্য়াটে রান পাননি।

ICC World Cup 2023: বিশ্বকাপের ব্যর্থতায় প্রবল চাপে শাকিবরা

বাংলাদেশে শাকিবকে নিয়ে বিক্ষোভ হচ্ছে। তাঁকে শুনতে হচ্ছে ভুয়া ভুয়া ধ্বনিও। বাংলাদেশের হেড কোচ চণ্ডীকা হাতুরুসিংঘেকে নিয়েও অসন্তোষ বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ দলকে মানসিকভাবে চাঙ্গা করার পরও ডাচদের কাছে জঘন্যভাবে হেরেছে টাইগাররা।

নাজমুল হাসান পাপনেরও বিসিবি সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি উঠেছে। পাপনের কথায়, ক্রিকেটপ্রেমীরা আবেগের বশে ক্রিকেটারদের মাথায় তুলে নাচেন। ফলে তাঁদের সমালোচনা করার অধিকার রয়েছে। কখনও দেখিনি প্রথম চার-পাঁচজন ব্যাটার লাগাতার ব্যর্থ হচ্ছেন। তামিম নেই। তাঁর জায়গায় তরুণ ওপেনার এসেছেন। বাকিরা তো দীর্ঘদিন খেলছেন।

নেদারল্যান্ডসের কাছে হারের পর শাকিব, লিটন, মুশফিকুর, মাহমুদুল্লাহদের সঙ্গে আলাদা করে কথা বলেন পাপন। তাঁর দাবি, সকলেই বলছেন দলে কোনও সমস্যা নেই। তবে কেন বারবার এমন ফলাফল হচ্ছে তা ধরা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আগামী তিনটি ম্যাচে রাতারাতি ভোলবদল না হলেও ভালো ক্রিকেট খেলতে সকলেই মুখিয়ে বলে দাবি বিসিবি সভাপতির।

বিশ্বকাপে দলগত অবস্থানের উপর নির্ভর করছে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলার বিষয়টি। পাকিস্তান খেলবে আয়োজক দেশ হিসেবে। বাকি সাতটি দল ঠিক হবে পয়েন্ট তালিকার অবস্থানের উপর। শাকিব আজ বলেন, সকলেই নিজেদের করণীয় নিয়ে আলোচনা করেছি। এখনও অনেক কিছু বাকি রয়েছে।

শাকিবের কথায়, চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে আমরা এই টার্গেটই স্থির করছি। ফলে আমাদের জিততেই হবে। আর কোনও বিকল্প খোলা নেই। ফলে সেই লক্ষ্যেই আমাদের এগোতে হবে। খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা নিয়ে আলোচনা হয়েছে। এবার মাঠে তা করে দেখাতে হবে। কাজ না হলে কথার কোনও দাম থাকে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+