ICC World Cup 2023: শ্রীলঙ্কাকে হারাতে সহায়ক হয়েছে টাইমড আউট! বিতর্কের মধ্যেই জবাব শাকিবের
ICC World Cup 2023: বিশ্বকাপে আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ ছিল নিয়মরক্ষার। রাজধানীতে দূষণের কারণে এই ম্যাচ হওয়া নিয়েই ছিল সংশয়। যদিও শেষ অবধি নির্বিঘ্নেই ম্যাচ হলো এবং বাংলাদেশ জিতল তিন উইকেটে।
তবে ম্যাচের ফলাফলের থেকেও বেশি চর্চা হচ্ছে অ্যাঞ্জেলো ম্য়াথিউজের টাইমড আউট হওয়া নিয়ে। যার কেন্দ্রবিন্দুতে শাকিব আল হাসানের সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে বাংলাদেশের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে।

শাকিব বলেন, একজন ফিল্ডার আমাকে এসে বলেন আবেদন করলে ম্যাথিউজ আউট হবেন। আম্পায়ার জানতে চান আবেদন করার ক্ষেত্রে আমি সিরিয়াস কিনা। যা হয়েছে তা আইন মেনেই হয়েছে। ঠিক, নাকি ভুল তা আমি জানি না। আমি মনে করি এই ম্যাটটি যুদ্ধের মতো। ফলে যা করণীয় ছিল সেটাই করেছি। তবে টাইমড আউট আমাদের জয়ের পক্ষে সহায়ক হয়েছে, এটা মানছি।
শ্রীলঙ্কা আজ সরকারিভাবে ছিটকে গেল বিশ্বকাপ থেকে। হতাশার মধ্যেই অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, ম্যাথিউজ যখন ক্রিজে পৌঁছন তখনও হাতে পাঁচ সেকেন্ড সময় ছিল। মাঠে ঢোকার পর তিনি হেলমেটের স্ট্র্যাপ খেয়াল করেন। যা হয়েছে তা হতাশাজনক। ম্যাথিউজ রান পাবেন বলে আশা ছিল। কিন্তু আম্পায়াররা এগিয়ে এসে ভালো কোনও সিদ্ধান্ত নিলেন না, যা দুঃখজনক।
ওই আউটের পর থেকে ম্যাচের মেজাজও ছিল বেশ চড়া। তবে বিশ্বকাপে এই প্রথম শ্রীলঙ্কাকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। সেই সঙ্গে জিইয়ে রইল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের আশা। ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। চরিথ আসালঙ্কার ১০৫ বলে ১০৮ রানে ভর করে শ্রীলঙ্কা ৪৯.৩ ওভারে তোলে ২৭৯।
তানজিম হাসান সাকিব তিনটি, শাকিব আল হাসান ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন। মেহিদি হাসান মিরাজের ঝুলিতে ১টি উইকেট। জবাবে খেলতে নেমে ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ১০১ বলে ৯০ করেন নাজমুল হোসেন শান্ত। শাকিব করেন ৬৫ বলে ৮২। তিনিই ম্যাচের সেরা।
শাকিব ও শান্তকে আউট করেন ম্যাথিউজ। ১টি মেডেন-সহ ৭.১ ওভারে ৩৫ রান খরচ করে। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৬৯ রান দিয়ে তিন উইকেট নেন দিলশান মাদুশঙ্কা। মাহিশ থিকশানাও পেয়েছেন ২টি উইকেট। আফগানিস্তান চ্য়াম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করে ফেলল এদিনই।












Click it and Unblock the Notifications