ICC CWC 2023: ভারতের বিরুদ্ধে নামার আগে ফের ব্যর্থ বাবর, নেটপাড়ায় মিম-ঝড়! বিশ্বকাপে লজ্জার নজির পাকিস্তানের
ICC CWC 2023: আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানকে চিন্তায় রাখছে অধিনায়ক বাবর আজমের ফর্ম। সর্বোপরি আজ হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে হচ্ছে পাকিস্তানকে।
বাবর আজম নেদারল্যান্ডস ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার ফের হতাশ করলেন ভক্তদের। তারপরই নেটপাড়ায় মিমের বন্যা।

পাকিস্তানের সামনে শ্রীলঙ্কা ৩৪৫ রানের টার্গেট রেখেছে। ৭.২ ওভারে ৩৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। বাবর আজম ১৫ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর ইনিংসে রয়েছে ১টি চার। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮০ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯০ করলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আউট হয়েছিলেন ৫ রানে।
Babar Azam's fans troll Indians throughout the day by saying:
— Sir BoiesX 🕯 (@BoiesX45) October 10, 2023
• Road Pitch
• No Help for Bowlers
• Shorter Boundaries
• No Crowd
• Worst Management
• No Visa for 🇵🇰 Journalists
Meanwhile, Babar Azam trolls them back during every 🇵🇰 match 😭🤣.#PAKvSL || #BabarAzam pic.twitter.com/DOGeaA3221
Babar Azam in Multinational Tournaments since 2022 without Nepal
— KRISHNA (@KrishnaVK_18) October 10, 2023
Innings - 18
Runs - 219
Avg - 11
50s/100s - 1/0
Biggest fraud in cricket history.#PAKvSL#BabarAzam pic.twitter.com/woqGcfvify
সেই পাঁচ রানের পর এদিন দশ রানেই থামলেন। বিশ্বের সেরা ব্যাটারের এই ফর্ম মোটেই প্রত্যাশিত নয়। সোশ্যাল মিডিয়ায় এমন কটাক্ষও ধেয়ে আসছে যে, জিম্বাবোয়ে না থাকায় এবারের বিশ্বকাপে রান পাবেন না বাবর। কেউ কেউ বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করে থাকেন। সেটাও যে ঠিক নয়, তা আজ টুইটার, ফেসবুকে লিখছেন বাবর-ভক্তরা।

বাবরের পক্ষে কোনওদিনই বিরাট কোহলি হয়ে ওঠা যে সম্ভব নয়, এদিনের ব্যর্থতার পর তা একবাক্যে মেনে নিয়েছেন অনেকেই। ব্যাটিং সহায়ক পিচেও বাবরের রান করতে না পারায় বেজায় ক্ষুব্ধ অনেক সমর্থক। ফলে ভারতের বিরুদ্ধে মহারণে বাবরকে নামতে হবে নিজের খারাপ ফর্মের চাপ নিয়েই।
Babar Azam in every match 😭#PAKvSL ll #BabarAzam pic.twitter.com/lkQjz42AgO
— preeti Yadav (@cutepreetiji) October 10, 2023
Mohammad Amir said Babar Azam is not even 1. percent of Virat Kohli and Getting compared with Virat Kohli is still greatest legacy of babar Azam in cricket pic.twitter.com/mUBsTlc22b
— Priyanshu (@PriyanshuVK18K) October 10, 2023
ডেঙ্গির কারণে শুভমান গিল বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। তিনি খেলতে পারলে এবং যে ছন্দে তিনি ছিলেন তাতে বিশ্বকাপ চলার মধ্যেই বিশ্বের ১ নম্বর ব্যাটারের আসন থেকে শুভমান সরিয়ে দিতে পারতেন বাবরকে। পাকিস্তানের অধিনায়ককে বাঘছাল পড়া বিড়াল কিংবা কাগুজে বাঘ বলেও কটাক্ষ করা হচ্ছে। ছড়াচ্ছে মজাদার ভিডিও।
এদিকে, এদিনই পাকিস্তান লজ্জার রেকর্ড গড়েছে। শ্রীলঙ্কার তোলা ৩৪৪ রান বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে করা কোনও দলের সর্বাধিক রান। ২০১৯ সালের বিশ্বকাপে ভারত ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই নজির এদিন টপকে গিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে এটি শ্রীলঙ্কার দলগত তৃতীয় সর্বাধিক রান। ১৯৯৬ সালে কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার করা ৫ উইকেটে ৩৯৮ এখনও অবধি তাদের সর্বোচ্চ।
এদিকে, শেষ পাওয়া খবরে পাকিস্তান ২৬ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছে। ওপেনার আবদুল্লাহ শফিক ৭৮ বলে ৭০ ও মহম্মদ রিজওয়ান ৫১ বলে ৪০ বলে রানে ব্যাট করছেন। পাকিস্তানের দুটি উইকেটই নিয়েছেন দিলশান মাদুশঙ্কা।












Click it and Unblock the Notifications