ICC World Cup 2023: বাবরের সিংহাসন টলমল, বিশ্বকাপের মাঝেই অধিনায়ককে হলুদ কার্ড দেখিয়ে রাখল পিসিবি
বিশ্বকাপে এখনও আশানরূপ পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। ভারতের কাছে লজ্জাজনকভাবে হারতে হয়েছে। তার উপর পাঁচ ম্যাচ খেলে পাক দলের পয়েন্ট ৪। পয়েন্ট তালিকায় তারা রয়েছে পাঁচ নম্বরে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। তারআগে ওয়াঘার ওপার থেকে অধিনায়ক বাবরের জন্য এল বিরাট সতর্কতা।
সিংহাসন ধরে রাখা নিয়ে চাপ কয়েকদিন ধরেই বারছিল বাবরের উপর। বৃহস্পতিবার দুপুরে পিসিবির পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি জানিয়ে দেওয়া হল, শেষ চারে না যেতে পারলে কপালে দুঃখ রয়েছে বাবর ব্রিগেডের। সেমিফাইনালে দলকে নিয়ে যেতে না পারলে অধিনায়কত্ব খোঁয়াতেও পারেন বাবর আজম। গত কয়েকদিন ধরেই পাকিস্তানের প্রাক্তনীরা এক সুরে দলের পারফরম্যান্সের সমালোচনা করছেন।

বিশ্বকাপে পাঁচটির মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে পাক দল। ভারতের কাছে হারের পাশাপাশি শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছেও হারের মুখ দেখতে হয়েছে বাবর আজমের দলকে। এই পরিস্থিতিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাক দলের জন্য। এই ম্যাচে জয় না পেলে সেমিফাইনালের অঙ্ক অত্যন্ত কঠিন হয়ে যাবে ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের জন্য।

ভারতের বিরুদ্ধে ৭-০-এর রেকর্ড ভাঙতে এসে লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল পাকিস্তানকে। ১৯১ রানে অলআউট পাকিস্তান। ১৯২ রান তাড়া করতে নেমে পাকিস্তানকে হেলায় হারিয়েছিল রোহিত-বিরাটরা। কয়েকদিন আগেই আগে ওয়াসিম আক্রম বলেছিলেন, পাকিস্তানের এই দলের ৩ জন বাদে কাউকে বিশ্বকাপের পর রাখা নিয়ে প্রশ্ন থাকবে।

এই পরিস্থিতিতে নতুন অধিনায়ক হিসেবে উঠে আসছে একাধিক নাম। েসই তালিকায় রয়েছে শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদের নাম।












Click it and Unblock the Notifications