ICC World Cup 2023: পিসিবি করছে নালিশ, বাবরের মুখে প্রশংসা, ‘ভারত’ নিয়ে বিভক্ত পাক শিবির
বিশ্বকাপের মাঝপথেই ফের একবার পাক শিবিরের মতভেদ প্রকাশ্যে এলে এল। আহমেদাবাদে ভারতীয় সমর্থকদের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে পিসিবি। এমনকি আইসিসির কাছে নালিশও করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পিসিবির উল্টো সুর দলের অধিনায়ক বাবর আজমের গলায়। ভারতে খেলার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন। যা উত্তর দিলেন তা অবাক করার মতোই।
এরআগে ভারত পাকিস্তান ম্যাচে আহমেদাবাদের স্টেডিয়ামের পরিবেশ নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে পাক শিবির। এমনকি ম্যাচ হারের পর নিশানা করা হয় বিসিসিআইকেও। পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর মিকি আর্থার বলেছিলেন, এই বিশ্বকাপ যত না আইসিসির টুর্নামেন্ট, তার থেকে অনেক বেশি বিসিসিআইয়ের। এ নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। যার জের পৌঁছেছে আইসিসি পর্যন্ত। এই নিয়ে সরকারিভাবে আইসিসির কাছে নালিশও করে পিসিবি।

কিন্তু পাক শিবিরের মনোভাবের কোনও রেশ দেখা গেল না বাবর আজমের গলায়। শুক্রবার পাকিস্তান খেলতে নামছে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে ভারতে খেলার প্রসঙ্গে পাক অধিনায়ক বলেন," আমরা প্রথমবার ভারতে খেলতে এসেছি। ভারতের মাঠগুলোয় আমাদের খেলার সুযোগ হয় না। এখানকার প্রতিটি মাঠ আলাদা। উইকেট আলাদা। প্রতিটি স্টেডিয়ামের পরিবেশ আলাদা। তাই আমরা চেষ্টা করছি সব জায়গায় গিয়ে উপভোগ করার।'
একইসঙ্গে বাবর আজম জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের ভারত সফরের অভিজ্ঞতা বেশ ভাল। তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি এ দেশে। এরআগে পাক দল শেষবার ভারত সফরে আসে ২০১৬ সালে। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল।

বাবর আজম নিজামের শহরের মানুষের ভালোবাসার প্রসঙ্গে বলেছিলেন, 'হায়দরাবাদে যে অভ্যর্থনা পেয়েছি তাতে আমরা অভিভূত। এতটা ভালোবাসা পাব আশা করিনি। মনেই হচ্ছে না আমার বিদেশে খেলতে এসেছি। মনে হচ্ছে নিজেদের দেশেই আছি।'













Click it and Unblock the Notifications