ICC World Cup 2023: এশিয়া কাপের ব্যর্থতায় বাবর-আফ্রিদির তুমুল ঝগড়া! পাকিস্তানের বিশ্বকাপ দলে বড় রদবদল?

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে অশান্তির আঁচ পাকিস্তান শিবিরে। এশিয়া কাপের ব্যর্থতার জেরে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময় কোপ নেমে আসতে পারে কয়েকজন সিনিয়রের উপর।

শ্রীলঙ্কার কাছে বৃহস্পতিবার পরাজয়ের পরই ছিটকে গিয়েছে পাকিস্তান। এরপরই ড্রেসিংরুমে অধিনায়ক বাবর আজমের সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। এই ঝগড়া নিয়েই চর্চায় পাক সংবাদমাধ্যম।

ICC World Cup 2023: এশিয়া কাপের ব্যর্থতায় বাবর-আফ্রিদির তুমুল ঝগড়া!

বোল নিউজের প্রতিবেদনে উল্লেখ, বাবর-আফ্রিদির ঝগড়া থামাতে আসরে নামতে হয় মহম্মদ রিজওয়ানকে। বাবর কয়েকজন সিনিয়রের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নন। ড্রেসিংরুমে সতীর্থদের সে কথা বুঝিয়ে দিয়ে তাঁদের পারফরম্যান্স ভালো করতে উদ্যোগী হওয়ার জন্য বলেন। যদিও বাবরের বক্তব্যে ভিন্নমত পোষণ করেন আফ্রিদি।

শাহিদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদি বলেন, যে প্লেয়াররা ভালো বোলিং বা ব্যাটিং করেছেন তাঁদের প্রশংসা করা উচিত পাক অধিনায়কের। যদিও আফ্রিদির কথা শুনেই চটে গিয়ে বাবর বলেন, আমি ভালোই জানি কারা ভালো খেলছেন আর কারা ভালো খেলছেন না। এরপরই বাবর ও আফ্রিদির মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়।

ICC World Cup 2023: এশিয়া কাপের ব্যর্থতায় বাবর-আফ্রিদির তুমুল ঝগড়া!

পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে আঁচ করে রিজওয়ান এবং হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন দুজনকে থামাতে উদ্যত হন। এরপরই বাবর সাংবাদিক বৈঠকে চলে যান। সেখান থেকে সোজা টিম বাসে চেপে হোটেলে। সতীর্থদের সঙ্গে কোনও কথাই বলেননি। ইতিমধ্যেই এশিয়া কাপের পারফরম্যান্স পর্যালোচনা করতে ক্রিকেট কমিটি গড়েছে পিসিবি।

পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ টিম হোটেলে পাকিস্তান দলকে উৎসাহিত করেছেন। পাক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইন্টিগ্রেশন ও টেকনিক্যাল কমিটির প্রধান মিসবা উল হক ও প্রধান নির্বাচক ইনজামাম ইল হক প্লেয়ারদের ফিটনেস নিয়ে কথা বললেন বাবর, ব্র্যাডবার্ন ও ডিরেক্টর মিকি আর্থারের সঙ্গে।

নাসিম শাহ বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছেন। হ্যারিস রউফের চোট নিয়েও চিন্তা রয়েছে ইনজামামদের। সহ অধিনায়ক শাদাব খান ও ব্যাটার ফখর জামানের ফর্ম খারাপ। সবমিলিয়ে স্থানীয় নির্বাচকদের কাছে বিকল্প প্লেয়ারের সন্ধান করছেন ইনজিরা। বাবর, মিকি ও ব্র্যাডবার্নের সঙ্গে কথা বলে বিশ্বকাপের চূড়ান্ত দলে একাধিক রদবদলের পথেই তাঁরা হাঁটতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+