ICC World Cup 2023: ব্যাট হাতে ঝড় তুললেন মার্শ, বাংলাদেশকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই কলকাতায় আসছে অজিরা

সেমিফাইনাালে ‌নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল অস্ট্রেলিয়া। গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাল অজিরা। শেষ চারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অজিরা। পুণেতে টাইগারদের বিরুদ্ধে ম্যাচে ৮ উইকেটে জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক কামিন্স। আগের ম্যাচের নায়ক ম্যাক্সওয়েলকে এদিন বিশ্রাম দেওয়া হয়েছিল।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট নিয়েই মহাকাব্যিক ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। আন্দাজ করা গিয়েছিল যে শনিবারের গুরুত্বহীণ ম্যাচে যে তাঁকে পাওয়া যাবে না। বিশ্রাম দেওয়া হয়েছিল দলের মূল পেস তারকা মিচেল স্টার্ককেও।চোট পেয়ে আগেই দেশে ফিরে গিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান।ফলে এই ম্যাচে টাইগারদের নেতৃত্বের ভার ছিল নাজমুল হাসান শান্ত-র উপরেই।

ICC World Cup 2023

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে নিয়েছে করেছ বাংলাদেশ। এ দিন তাদের হয়ে ৭৯ বলে ৭৪ রান করে আউট হন তৌহিদ হৃদয়। নাজমুল হাসান শান্ত ৫৭ বলে ৪৫ রান করেন। কামিন্স, জাম্পা, হ্যাজেলউডদের বিরুদ্ধে তিনশোর ওপর রান বোর্ডে তুলে দিল বাংলাদেশ।

এই ম্যাচে অবশ্য নতুন রেকর্ড সৃষ্টি করলেন অজি স্পিনার অ্যাডাম জ্যাম্পা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান স্পিনার হিসেবে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন। ২২ উইকেট নিয়ে এই লেগস্পিনার এখন চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া ২০০৭ সালে ব্র্যাড হগের ২১টি ও ১৯৯৯ সালে শেন ওয়ার্নের ২০টি উইকেটের রেকর্ডকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া অজি স্পিনার হয়েছেন জাম্পা।

শুরুতেই অবশ্য ধাক্কা খায় অজিরা। তাসকিন আহমেদের বলে ১০ রানে ফিরে যান ট্রাভিস হেড । মিচলে মার্শ ও ডেভিড ওয়ার্নার মারকুটে মেজাজে রান তুলতে থাকেন। ফলে দ্বিতীয় উইকেটে ১২০ রান উঠে যায়। ব্যক্তিগত ৬১ বলে ৫৩ রানে আউট হন ওয়ার্নার। কিন্তু মার্শ ঝড় অব্যাহত থাকে। আফগান ম্যাচে যেখানে শেষ করেছিলেন ম্যাক্সওয়েল। পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সেখান থেকেই যেন শুরু করলেন মিচেল মার্শ।

মার্শ ১৩২ বলে ১৭৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা দিয়ে। সেইসঙ্গে সেমিফাইনালের আগে নিজের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিলেন স্মিথও। ৬৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকলেন এই তারকা ব্যাটসম্যান। ফলে বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের টার্গেট তুলতে কোনও বেগই পেতে হল না। মিচেল মার্শের ১৭৭ রানে ভর করে ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তু‌লে নেয় অজিরা।

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করল অজিরা। সমসংখ্যক পয়েন্ট প্রোটিয়াদের থাকলেও রান রেটে তারা এগিয়ে থাকায় ২ নম্বরে থাকল। অজিরা থাকল ৩ নম্বরে। আগামী ১৬ নভেম্বর ইডেনে এই দুই দল সেমিফাইনালে মুখোমুখি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+