ICC CWC 2023: ক্যাচ মিসের প্রদর্শনী, জঘন্য ব্য়াটিং! অস্ট্রেলিয়া হেরেই চলেছে, দুরন্ত জয়ে শীর্ষে দঃ আফ্রিকা

ICC CWC 2023: ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও জঘন্য পরাজয়ের সম্মুখীন হলো পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লখনউয়ে ১৩৪ রানে অজিদের উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল প্রোটিয়াদের।

জয়ের জন্য ৩১২ রানের টার্গেট ছিল অস্ট্রেলিয়ার সামনে। ৪০.৫ ওভারে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে গেল প্যাট কামিন্সের দল।

ICC CWC 2023: ক্যাচ মিসের প্রদর্শনী, জঘন্য ব্য়াটিং!

ভারতের কাছে অজিদের হারের অন্যতম কারণ ছিল বিরাট কোহলির ক্যাচ ফেলা। ফিল্ডিংয়ের খামতি যে মেটেনি তা বোঝা গেল আজ অস্ট্রেলিয়া ৭টি সহজ ক্যাচ তালুবন্দি করতে না পারায়। শেষ কবে স্টার্ক, কামিন্স, স্টইনিসরা এত খারাপ ফিল্ডিং করেছেন, তা মনে করতে পারছেন না বিশেষজ্ঞরা। তারপর ব্যাটিং বিপর্যয়ের জেরেই ম্যাচ থেকে ক্রমে হারিয়ে যান কামিন্সরা।

দলগত ২৭ রানে দুই ওপেনার আউট হয়েছিলেন। সেখান থেকে ৭০ রানের মাথায় পড়ে ছয় উইকেট। মিচেল মার্শ ৭, ডেভিড ওয়ার্নার ১৩, স্টিভ স্মিথ ১৯, মার্নাস লাবুশেন ৪৬, জশ ইনগ্লিস ৫, গ্লেন ম্যাক্সওয়েল ৩, মার্কাস স্টইনিস ৫, মিচেল স্টার্ক ২৭, প্যাট কামিন্স ২২ ও জশ হ্যাজলউড ২ রান করেন। ১১ রানে অপরাজিত থাকেন অ্যাডাম জাম্পা।

ICC CWC 2023: ক্যাচ মিসের প্রদর্শনী, জঘন্য ব্য়াটিং!

১টি মেডেন-সহ ৮ ওভারে ৩৩ রান দিয়ে কাগিসো রাবাডা তিনটি উইকেট নেন। মার্কো জানসেন ৭ ওভারে ৫৪, কেশব মহারাজ ১০ ওভারে ৩০ ও তাবরেজ শামসি ৭.৫ ওভারে ৩৮ রান খরচ করে ২টি করে উইকেট নেন। ২টি মেডেন-সহ ৮ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন লুঙ্গি এনগিডি।

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে। কুইন্টন ডি কক ১০৬ বলে ১০৯ রান করে ম্যাচের সেরা হলেন। তেম্বা বাভুমা ৩৫, রাসি ভ্যান ডার ডুসেন ২৬, এইডেন মার্করাম ৫৬, হেইনরিখ ক্লাসেন ২৯, ডেভিড মিলার ১৭, মার্কো জানসেন ২৬ রান করেন।

মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল নেন ২টি করে উইকেট। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্রোটিয়ারা। তাদের নেট রান রেট ২.৩৬০। ২ ম্যাচে ৪ পয়েন্ট থাকলেও নেট রান রেটের নিরিখে দুই থেকে চারে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (১.৯৫৮), ভারত (১.৫০০) ও পাকিস্তান (০.৯২৭)।

আগামী সোমবার অস্ট্রেলিয়া লখনউয়েই খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। মঙ্গলবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+