ICC World Cup 2023: ভারত নয়, বিশ্বকাপে ফেভারিট হিসাবে কাকে বাছলেন অশ্বিন?
মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই ভারতের মাটিতে শুরু ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে আইসিসির মেগা ইভেন্টকে ঘিরে। বিশ্বকাপ নিয়ে এখন নানা মুণির নানা মত। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা নিজেদের সেরা টিম বেছে নিতে শুরু করে দিয়েছেন। এরইমধ্যে অশ্বিনের মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মহেন্দ্র সিং ধোনির নেতৃ্ত্বাধীন ২০১১ সালে একদিনের বিশ্বকাপের দলের সদস্য ছিলেন অশ্বিন। ৩৬ বছর বয়সী এই স্পিনার বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট স্পিনার। ইউটিউব চ্যানেলে বিশ্বকাপে নিজের ফেভারিট টিম বেছে নিয়েছেন অশ্বিন। তবে ভারতকে ফেভারিটের তালিকায় রাখেননি।

অশ্বিনের বক্তব্য, "এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া অন্যতম ফেভারিট টিম। আমি জানি সারা বিশ্বের লোক ভারতীয় দলকে ফেভারিট বলছে। আসলে বিশ্বের সব ক্রিকেটাররাই এটাকে রণকৌশল হিসেবে নিয়েছে। তারা প্রতিটি আইসিসি ইভেন্টের আগে ভারতকে ফেভারিট বলতে তাকে। নিজেদের উপর থেকে চাপ কমানোর জন্যই ওরা এটা করে। এতে আমাদের উপর অতিরিক্ত চাপ পড়ে যায়।'
অ্যালান বর্ডারের নেতৃত্বে অস্ট্রেলিয়া ১৯৮৭ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে। এক যুগ বাদে ১৯৯৯ সালে স্টিভ ওয়ার অধিনায়কত্বে অজিরা বিশ্বজয় করে। তার পরে রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০০৩ এবং ২০০৭ সালে বিশ্বকাপ জেতে। পঞ্চমবার বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া মাইকেল ক্লার্কের নেতৃত্বে। সেটা ছিল ২০১৫ সাল।
অশ্বিন উল্লেখ করেছেন, 'ভারতীয় দল ফেভারিট টিমগুলির মধ্যে অন্যতম হতে পারে তবে অস্ট্রেলিয়া হচ্ছে পাওয়ার হাউস। বিশ্বক্রিকেটের মানচিত্রে একটা সময় ওয়েস্ট ইন্ডিজ পাওয়ারহাউজ হিসেবে চিহ্নিত ছিল। ১৯৮৩ সালের সেই বিশ্বজয়ের পরে ১৯৮৭ সালের পারফরম্যান্সের আমরাও কাছাকাছি আসি। ১৯৮৭ সালের পরে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটের পাওয়ারহাউজ হয় এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম পাওয়ারহাউজ হিসেবেই রাজত্ব করছে।"

৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করছে ভারত। ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ ১৪ অক্টোবর। অশ্বিন ভারতকে ফেভারিট না মানলেও অনেক প্রাক্তনী কিন্তু ভারতকে ফেভারিটের তালিকায় রেখেছেন। এরমধ্যে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ থেকে মুরলীধরনও।
শেহওয়াগ আগেই জানিয়েছিলেন, 'আমার মতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান এই চার দল সেমিফাইনাল খেলতে পারে।' পাশাপাশি শেহওয়াগ যোগ করেন, 'ভারতের মাটিতে খেলা হওয়ায় উপমহাদেশের দলগুলিও সুবিধা পাবে, কারণ তাদের চেনা পরিবেশে খেলতে হবে।'

অন্যদিকে ভারতকেই ফেভারিট মানছেন মুরলীধরন। তবে ভারত পাক ম্যাচ নয় শ্রীলঙ্কান প্রাক্তনীর পাখির চোখ আবার ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দিকে। মুরলীর কথায়, 'আমার মতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচই হবে বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ।' একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, ভারতের মতোই ইংল্যান্ড ও অজিরাও কাপ জয়ের অন্যতম দাবিদার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications