ICC World Cup 2023: ম্যাচ সেরার খেতাব অধরা, স্ত্রী অনুষ্কার থেকে বিশেষ পুরস্কার পেলেন কোহলি
ঝড়ের আরও নাম বিরাট কোহলি। ধরমশালার স্টেডিয়ামে মহাষ্টমীর সন্ধ্যায় ব্যাট হাতে ঝড় তুললেন কোহলি। একটুর জন্য শতরান হাতছাড়া হলেও গড়েছেন একাধিক মাইলস্টোন, তৈরি করেছেন একাধিক রেকর্ড। সেইসঙ্গে ভারতের টানা পঞ্চম জয়ের ক্ষেত্রেও বড় অবদান রাখলেন কিং কোহলি। ম্যাচের সেরা পুরস্কার হয়ত পাননি কোহলি, তবে স্ত্রী অনুষ্কা শর্মার থেকে পেলেন বিশেষ পুরস্কার।
পাঁচরানের জন্য কোহলি শতরান হাতছাড়া করেছেন এবং সচিন তেন্ডুলকরের ৪৯ টি একদিনের সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের সমকক্ষ হতে পারেননি। চলতি ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে বিরাট কোহলি ইতিমধ্যে সর্বোচ্চ ৩৫৪ রান করেছেন। আর রোহিত শর্মার নামে রয়েছে ৩১১ রান।

ভারতের জয়ের ক্ষেত্রে অবদান রাখার নিরিখেও সচিনকে টপকে গেলেন কোহলি। ভারতের জয়ের ম্যাচে সচিন ৫০-র বেশি রান করেছিলেন ১৩৬বার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। এই পরিসংখ্যানে তাঁর বর্তমান সংখ্যা ১৩৭। অর্থ্যাত রান তাড়া করে ম্যাচত জেতানোর ক্ষেত্রে নিজের কৃতিত্ব ফের একবার বোঝালেন কোহলি।
Anushka sharma share her husband story on insta👏🔥#INDvsNZ #shami#ShubmanGill #SaraTendulkar#INDvsBAN #Abhiya #Abhisha #Elvisha #Israel_under_att pic.twitter.com/UKMGXzVZgF
— Imran Ranjha🇵🇰 (@Imran_Ranjha55) October 22, 2023
নিউজিল্যান্ডরে বিরুদ্ধে স্বামীর এই ইনিংস দেখে কোহিার নতুন নাম দিয়েছেন অনুষ্কা। চেজ মাস্টার নয়, অনুষ্কা বিরাটের নতুন নাম দিয়েছেন স্ট্রম মাস্টার অর্থ্যাত 'ঝড় তাড়াকারী।' সঙ্গে লিখেছেন তোমার জন্য সবসময় গর্বিত। নিজের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন অনুষ্কা। কোহলির বিভিন্ন ইনিংসের পরই নানান প্রশংসামূলক মন্তব্য করেন অনুষ্কা, সেখানে মিশে থাকে গভীর ভালোবাসার ছোঁয়াও। যার ব্যতিক্রম হল না নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরও।













Click it and Unblock the Notifications