ICC World Cup 2023: বিসিসিআইয়ের চমক, বিশ্বকাপের আগে বোর্ডের বিশেষ সম্মান বিগ বি-কে

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র একমাস। ভারতীয় দল ঘোষণার সঙ্গে সঙ্গেই ঢাকে কাঠে পড়ে গেল একদিনের বিশ্বকাপের। ২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির কোনও আসর। প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিকিট নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা চরমে। বিক্রি্ শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ টিকিট। এরইমধ্যে বিশ্বকাপের দল ঘোষণার দিনেই বড় চমক দিল বিসিসিআই।

শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাঁচতারা হোটে‌লে যখন সাংবাদিক সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করছেন অজিত আগরকার এবং রোহিত শর্মা জুটি, তখন ভারতে অন্য চমক দি‌লেন বিবিসিআই সচিব জয় শাহ। বিশ্বকাপ শুরুর এক মাস আগে ভারতীয় সিনেমার অন্যতম আইকন অমিতাভ বচ্চনের হাতে গোল্ডেন টিকিট প্রদান করা হল বিসিসিআই পক্ষ থেকে।

বিশ্বকাপ

রূপোলি পর্দার তারকা হলেও বিগ বি-র ব্যপ্তি আরও বিস্তৃত। বর্তমান ভারতের জীবন্ত কিংবদন্তিদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন। সিনেমার জগতের মানুষ হলেও খেলাধুলার প্রতি তাঁর ভালোবাসায় কমতি নেই। শাহেনশার সেই প্যাশান এববং ভালোবাসাকেই সম্মান জানাল বিসিসিআই। মঙ্গ‌লবার বিসিসিআইয়ের পক্ষ থেকে সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে সোনালী আইকনের হাতে সোনালী টিকিট।

রতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বার্তায় উল্লেখ করা হয়েছে, 'বিসিসিআইয়ের মাননীয় সচিব জয় শাহ অত্যন্ত সম্মাণিত লক্ষ-কোটির সুপারস্টার অমিতাভ বচ্চনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট প্রদান করায়, কিংবদন্তি এই শিল্পী ক্রিকেটেরও অনুরাগী। মাননীয় বচ্চনের সমর্থন আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা উত্তেজিত বিশ্বকাপে তাঁকে আমাদের মধ্যে পাওয়ার জন্য।'

বিশ্বকাপ আয়োজনে যে একাধিক চমক দেবে বিসিসিআই, তা বলার অপেক্ষা রাখে না। তারই অন্যতম সিনিয়র বচ্চনকে গোল্ডেন কার্ড প্রদান। এরফলে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ভিআইপি বক্সে দেখা যাবে বিগ বি। তাঁর মতো তারকার উপস্থিতি যে দর্শকদের জন্য বাড়তি বোনাস হবে তা বলার অপেক্ষা থাকে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+