Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ৮ কেজি মটন রোজ খেলে এমনই হয়! সরব প্রাক্তনরা, বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল বাবরদের?

ICC World Cup 2023: বিশ্বকাপে পয়েন্ট তালিকায় এখন পাঁচে পাকিস্তান। পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে। ভারতের কাছে পরাজয়ের পর আরেকটি বড় ধাক্কা গতকাল বাবর আজমরা খেয়েছেন আফগানিস্তানের কাছে হেরে।

পাঁচ ম্যাচে চার পয়েন্ট রয়েছে পাকিস্তানের। অর্থাৎ লিগ পর্বে অর্ধেকেরও বেশি ম্যাচ খেলে ফেলেছে তারা। পাকিস্তান চেন্নাইয়ে যে হেরেছে তার অন্যতম বড় ফ্যাক্টর জঘন্য ফিল্ডিং। প্রত্যাশা পূরণে দেশ ব্যর্থ হওয়ায় সরব হচ্ছেন প্রাক্তনরা।

ICC World Cup 2023: ৮ কেজি মটন রোজ খেলে এমনই হয়! সরব প্রাক্তনরা

প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম বলেন, এটা অস্তস্তিকর। ২৮০-২৯০ বড় স্কোর, কিন্তু মাত্র ২টি উইকেটই তুলতে পেরেছে পাকিস্তান। পিচ যেমনই হোক, ফিল্ডিং দেখেই দলের ফিটনেস লেভেল বোঝা গিয়েছে। গত ২ বছর ধরে কোনও ফিটনেস টেস্ট হয় না। কারও নাম নিলে তাঁর সেটা ভালো লাগবে না। কিন্তু দেখে মনে হচ্ছে, রোজ ৮ কেজি মটন খান তাঁরা।

মিসবা উল হক হেড কোচ থাকাকালীন ফিটনেস টেস্ট নিয়মিত হতো। কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিতে পছন্দ করেন না, এমন চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। আক্রমের কথায়, অবশ্যই ফিটনেস টেস্ট হওয়া উচিত। পেশাদারি মানসিকতা নিয়েই দেশের হয়ে খেলতে নামা উচিত, কেন না খেলার জন্য তাঁরা টাকা পান।

আক্রম বলেন, আমি মিসবার সময় ছিলাম। তিনি হেড কোচ হিসেবে ফিটনেস পরীক্ষাকে দলে সুযোগের মাপকাঠি রাখায় তাঁকে অনেকে পছন্দ করতেন না। কিন্তু মিসবা দলের স্বার্থেই নিজের অবস্থানে অনড় ছিলেন। ফিল্ডিংয়েই ফিটনেস বোঝা যায়। এখন আমরা যেখানে রয়েছি তাতে অনেক যদি-কিন্তুর উপর সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে। অন্য দলের হার প্রার্থনা করতে হবে।

ICC World Cup 2023: ৮ কেজি মটন রোজ খেলে এমনই হয়! সরব প্রাক্তনরা

প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস বলেছেন, এই পরাজয় বেদনাদায়ক। তবে আফগানিস্তানের জন্য খুব ভালো লাগছে। যোগ্য দল হিসেবেই তারা জিতেছে। যে ক্রিকেটটা তারা খেলেছে, যেভাবে চাপ সামলেছে। তাতে ভালো লাগছে। কিন্তু পাকিস্তান নিয়ে বলব, এটা চেনা পাকিস্তান দল নয়। হাবভাব, চালচলনে আত্মবিশ্বাসের ছিটেফোঁটা ছিল না।

দলের বোলিং, ফিল্ডিংয়ে যে মরিয়া ভাব প্রত্যাশিত ছিল, তা না দেখতে পেয়েই হতাশ ইউনিস। পাকিস্তান দলই দায়ী এ ধরনের সমালোচনার জায়গা করে দেওয়ার জন্য। অনেক বিষয় নিয়ে কথা উঠবে। প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব আখতার বলেন, মাঝারি বা নিম্নমানের ক্রিকেটারদের দলে নিলে এমন পারফরম্যান্সই হবে। বিগত কয়েক বছর ধরে এমন চলছে। ব্র্যান্ড নিয়ে ছেলেখেলায় বিরক্ত আখতার।

নেদারল্যান্ডসকে ৮১ রান ও শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান এবার বিশ্বকাপে ভালোই এগোচ্ছিল। কিন্তু ভারতের কাছে ৭ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে ও আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারায় পাকিস্তান শেষ চারে যেতে পারবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। ম্যাচ বাকি দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে।

চলতি বিশ্বকাপে মনে করা হচ্ছে ১০ পয়েন্ট যথেষ্ট হবে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে। ২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ১১ পয়েন্ট করে থাকলেও নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারে গিয়েছিল কিউয়িরা। এবারের বিশ্বকাপে এখনও কোনও দলের সামনে সরকারিভাবে সেমিফাইনালে যাওয়ার পথ বন্ধ হয়নি। তবে বাবরদের কাজটা কিন্তু সত্যিই কঠিন হয়ে গেল আফগানদের কাছে হেরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+