ICC World Cup 2023: গড়াপেটা বিতর্কে ‌নাম জড়িয়েছি‌ল, সেই ভারতীয় ক্রিকেটারই এবার বিশ্বকাপে রশিদ খানদের মেন্টর

বিশ্বকাপ সামনে রেখে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় অজয়ের অভিজ্ঞতা যে আফগান দলের কাজে লাগবে, তা অনুমেয়। সবচেয়ে বেশি কাজে লাগবে বোধহয়, ভারতীয় কন্ডিশন আর পিচ নিয়ে ড্রেসিংরুমে জাদেজার পরামর্শগুলি।

১৯৯২ থেকে ২০০২ পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১৫ টি টেস্ট ১৯৬ টি ওডিআই ম্যাচ খেলেছেন, আছে ১১১ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে। কিন্তু গড়াপেটায় নাম জড়িয়ে গিয়ে ক্রিকেট কেরিয়ার মাঝপথেই শেষ হয় যায় জাদেজার। কি‌ন্তু আসন্ন বিশ্বকাপে এবার রশিদ খানদের ডাগ আউটে দেখা যেতে চলেছে বিতর্কিত এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটাকে। আফগানিস্তান দলের মেন্টর পদে নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।

অজয়

বিশ্বকাপ শুরুর দিনকয়েক আগেই ভারতে পা রেখেছে আফগান দল। প্রথমে ৱশিদ খানরা পৌঁছেছিলো তিরুবনন্তপুরম। কেরলের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেই খেলাটি শুরু করাই যায়নি। বর্তমানে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম-আপের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে আফগান দল। কিন্তু তার আগেই বড় চমক দিল আফগান ক্রিকেট বোর্ড।

কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ে গড়াপেটায় নাম জড়িয়ে যায় জাদেজার। গড়াপেটা কাণ্ডে সিবিআই তদন্তে অজয় জাদেজার নাম উঠে আসে তৎকালীন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। তারপরেই বিসিসিআইযের তরফে আজীবন নির্বাসনে পাঠানো হয় অজয় জাদেজাকে। বোর্ডের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জাদেজা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে সেই মামলায় কোনও আইনজীবী তাঁর হয়ে লড়তে চাননি। পরে সেই মামলা বাতিল হয়ে যায়।


মূ‌লত ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবেই জাদেজাকে দেখা যেত, এবার ক্রিকেটের মূল স্রোতে আবার ফিরলেন। তবে আফগানিস্তান দলের হয়ে। ভারত আফগানিস্তান ম্যাচ কিন্তু জমে গেল জাদেজা মেন্টর হওয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+