ICC World Cup 2023: আফগানিস্তানের সাফল্যের নেপথ্যে রয়েছেন এক ভারতীয়, রশিদদের প্রশংসায় পঞ্চমুখ সচিনও
আইসিসি একদিনের বিশ্বকাপে ডার্ক হর্স এখন আফগানিস্তান। প্রথমে ইংল্যান্ড তারপর পাকিস্তানকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছে আফগানরা। এশিয়ার ক্রিকেটে নতুন শক্তি হিসেবে আগেই আর্বিভূত হয়েছে কাবুলিওয়ালার দেশ। এবার বিশ্বকাপের মঞ্চেও নিজেদের জাত চেনাচ্ছেন রশিদ খানরা। অঘটন একটা ম্যাচে ঘটতেই পারে, কিন্তু দুটি বড় দলকে হারানো সহজ কথা নয়।
আফগানিস্তান ক্রিকেটে ভারতের অবদান কম নয়। একটা সময় রশিদ খানদের কোচ, মেন্টরের ভূমিকা পালন করেছেন লালচাঁদ রাজপুত, মনোজ প্রভাকরের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। চলতি বিশ্বকাপেও আফগানদের দলের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন একজন ভারতীয়। ডাগ আউটে তাঁর উপস্থিতি অন্য মাত্রা এনে দিয়েছে। লালচাঁদ রাজপুত, মনোজ প্রভাকরদের পর আফগানিস্তান দলে যুক্ত হয়েছেন আরও এক ভারতীয় সাপোর্ট স্টাফ। তিনি অজয় জাদেজা।

বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় অজয়ের অভিজ্ঞতা যে আফগান দলের কতটা কাজে লাগছে তা রশিদ খানদের ফলাফল থেকেই স্পষ্ট। সবচেয়ে বেশি কাজে লাগছে বোধহয়, ভারতীয় কন্ডিশন আর পিচ নিয়ে ড্রেসিংরুমে জাদেজার পরামর্শগুলি।

পাকিস্তানকে হারানোর পর আফগানিস্তান দলে জাদেজার ভূমিকা নিয়ে মুখ খুলেছেন সচিন তেন্ডুলকরও। সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, 'চলতি বিশ্বকাপে আফগানিস্তান অভূতপূর্ব পারফরম্যান্স তুলে ধরছে। ব্যাটিং বিভাগে যে শৃঙ্খলার ছবি তুলে ধরছেন আফগান ব্যাটসম্যানরা, তা প্রশংসনীয়। একইসঙ্গে শট রানের ক্ষেত্রেও আফগান ব্যাটারার তাঁদের দক্ষতার ছাপ রাখছেন। এটা সম্ভব হচ্ছে অজয় জাদেজার অবদানের জন্য।'
একইসঙ্গে মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'প্রথমে ইংল্যান্ড, তারপর পাকিস্তানকে হারানোর। আফগানিস্তানের এই সাফল্য কিন্তু নতুন দিগন্ত উন্মোচিত করছে ক্রিকেটে।' গুরবাজ-রহমানদের ব্যাটিং যে স্বয়ং সচিন তেন্ডুলকরেরও নজর কেড়েছে তা তাঁর বার্তা থেকেই স্পষ্ট।
Afghanistan's performance at this World Cup has been nothing short of outstanding. Their discipline with the bat, the temperament they've shown, and aggressive running between the wickets reflects their hard work. It could possibly be due to a certain Mr. Ajay Jadeja's influence.… pic.twitter.com/12FaLICQPs
— Sachin Tendulkar (@sachin_rt) October 23, 2023
শুধু সচিন নন, আফগানিস্তান দলের এই সাফল্যে জাদেজার ভূমিকার কথা তুলে ধরেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। আফগানদের হেড কোচ জনাথন ট্রট। তাঁর সঙ্গে জাদেজার ক্রিকেট মস্তিস্ক। এবারের বিশ্বকাপে আফগানরা কিন্তু অনেক হিসাবই গোলমাল করে দিতে পারে।












Click it and Unblock the Notifications