ICC World Cup 2023: রশিদ খানের দেখানো পথেই হাঁটলেন সতীর্থরা, দেশের জন্য বড় সিদ্ধান্ত আফগান ক্রিকেটারদের
আফগানিস্তান ক্রিকেটের অন্যতম আইকন রশিদ খান। শুধু মাঠের পারফরম্যান্সের নিরিখেই নয়, মাঠের বাইরেও দৃষ্টান্ত স্থাপন করেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। তাঁর দেখানো পথেই পথিক হলেন দলের অন্য ক্রিকেটাররা। কঠিন সময়ে দেশবাসীর পাশে দাঁড়ালেন আফগান ক্রিকেট দলের সদস্যরা। রশিদ খানের পর এবার দলের অন্যান্য ক্রিকেটাররাও বিশ্বকাপে তাঁদের ম্যাচ ফি-র অর্থ ভূমিকম্প বিধ্বস্ত মানুষের সেবাকার্যে দান করার সিদ্ধান্ত নিলেন।
আইসিসি একদিনেকর বিশ্বকাপে কাবলিওয়ালার দেশের পারফরম্যান্স এখনও একেবারেই ভালো নয়। মাঠে পারফরম্যাবন্স ভালো না হলেও মাঠের মহৎ গুণের নিরিখে মন জিতে নিলেন আফগান ক্রিকেটাররা। গত সপ্তাহে দেশে ঘটে গিয়েছে ভয়াবহ ভূমিকম্প। একাধিক সংবাদ সংস্থার সূত্রের খবর, আফগানিস্তানের পশ্চিম প্রান্তে যে ভূমিকম্প হয়েছে, তাতে কমপক্ষে ২০০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ।

আফগান ক্রিকেট দলের কোচ জনাথন ট্রট জানিয়েছেন, দেশের ভয়াবহ এই বিপর্যয়ের পরই আমরা টিম মিটিং করি। সেখানে আলোচনা করি কীভাবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো যাবে? দেশের কঠিন সময়ে 'উদার' মনোভাব দেখিয়েছেন। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বিশ্বকাপ থেকে তার সমস্ত ম্যাচ ফি "ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য" দান করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার ফাউন্ডেশন একটি জরুরি আবেদনে ৩০,০০০ পাউন্ডেরও বেশি সংগ্রহ করেছে।'
I learned with great sadness about the tragic consequences of the earthquake that struck the western provinces (Herat, Farah, and Badghis) of Afghanistan.
— Rashid Khan (@rashidkhan_19) October 8, 2023
I am donating all of my #CWC23 match fees to help the affected people.
Soon, we will be launching a fundraising campaign to… pic.twitter.com/dHAO1IGQlq
কয়েকদিন আগেই রশিদ খান রবিবার জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপ থেকে তিনি যা পুরস্কার মূল্য পাবেন, সেটা দেশের ভূমিকম্প পীড়িত মানুষদের সাহায্যে দান করে দেবেন। এবার দলের বাকি ক্রিকেটাররাও একই সিদ্ধান্ত নিলেন। বিশ্বকাপ থেকে প্রাপ্ত ম্যাচ ফি-র পুরোটাই দেশের ত্রাণ কার্যে সাহায্য করা হবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে রশিদ খান লিখেছেন, 'আফগানিস্তানের পশ্চিম প্রদেশে যে ভূমিকম্প হয়েছে, সেই হৃদয়বিদারক ঘটনার কথা আমি শুনেছি। চলতি বিশ্বকাপ টুর্নামেন্টের যাবতীয় ম্যাচ ফি আমি ভূমিকম্প দূর্গতদের তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। খুব তাড়াতাড়িই আমরা এই আর্থিক তহবিল গড়ে তুলব। আর যাঁরা এই কাজে সাহায্য করতে চান, তাঁদের ডেকে নেব।'












Click it and Unblock the Notifications