ICC CWC 2023: বিশ্বকাপে শেষ চারের দৌড়ে আফগানিস্তান, সুপারফ্যানের প্রয়াণের দিনেই বিদায়ঘণ্টা বাজল শ্রীলঙ্কার

ICC CWC 2023: চলতি বিশ্বকাপে তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে শেষ চারের দৌড়ে দারুণভাবে রইল আফগানিস্তান। পথ কঠিন, তবে অসম্ভব নয়। আজ পুনেতে শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলো আফগানিস্তান।

জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪২ রান। ৪৫.২ ওভারে তিন উইকেট খুইয়েই সেই লক্ষ্যে পৌঁছে গেল আফগানরা। রহমত শাহ অর্ধশতরান করেন। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমাতুল্লাহ ওমরজাই হাফ সেঞ্চুরি হাঁতিয়ে অপরাজিত রইলেন।

ICC CWC 2023: বিশ্বকাপে শেষ চারের দৌড়ে আফগানিস্তান

টস জিতে ফিল্ডিং নিয়েছিল আফগানিস্তান। শ্রীলঙ্কা এগোচ্ছিল বড় রানের লক্ষ্যেই। ২৭.৪ ওভারে ১৩৪ রানে পড়ে তৃতীয় উইকেট। সেখান থেকে ৪০ ওভারে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৫। পাথুম নিসঙ্কা ৪৬, অধিনায়ক কুশল মেন্ডিস ৩৯, সাদিরা সমরবিক্রমা ৩৬ রান করেন। ৪৯.৩ ওভারে ২৪১ রানে শ্রীলঙ্কাকে বেঁধে ফেলে আফগানিস্তান।

১টি মেডেন-সহ ফজলহক ফারুকি ১০ ওভারে ৩৪ রান দিয়ে চার উইকেট নেন। মুজিব উর রহমান ১০ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট। আজমাতুল্লাহ ওমরজাই ও রশিদ খান পান একটি করে উইকেট। জবাবে খেলতে নেমে ২৮ বল বাকি থাকতেই সাত উইকেটে জয় নিশ্চিত করল আফগানিস্তান।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্য়াচে আফগানিস্তান হেরেছিল বাংলাদেশ ও ভারতের কাছে। প্রথম জয়ের মুখ দেখে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর নিউজিল্যান্ডের কাছে হারলেও পাকিস্তানকে হারিয়ে ফের জয়ের সরণিতে ফেরেন রশিদ খানরা। আজ শ্রীলঙ্কা-বধ সেরে জয়ের ধারা অব্যাহত রাখল।

ICC CWC 2023: বিশ্বকাপে শেষ চারের দৌড়ে আফগানিস্তান

প্রথম ওভারের চতুর্থ বলে শূন্য রানে পড়েছিল প্রথম উইকেট। রহমানুল্লাহ গুরবাজ বোল্ড হন। যদিও সেই ধাক্কা সামলে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ৫৭ বলে ৩৯, রহমত শাহ ৭৪ বলে ৬২ রান করেন। শাহিদি ৭৪ বলে ৫৮ ও ওমরজাই ৬৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। দিলশান মাদুশঙ্কা ২টি ও কাসুন রাজিথা ১টি উইকেট পেয়েছেন।

শ্রীলঙ্কা নেমে গেল পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। তাদের ঝুলিতে ৬ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান রেট -০.২৭৫)। আফগানিস্তানের ৬ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান রেট -০.৭১৮)। আফগানিস্তানের ম্যাচ বাকি নেদারল্যান্ডস (৩ নভেম্বর), অস্ট্রেলিয়া (৭ নভেম্বর) ও দক্ষিণ আফ্রিকার (১০ নভেম্বর) বিরুদ্ধে। শ্রীলঙ্কার পরের ম্যাচ বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে। এরপর ৬ নভেম্বর বাংলাদেশ ও ৯ নভেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার সুপারফ্যান পার্সি আবেসেকারা (Percy Abeysekara) ৮৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন। শ্রীলঙ্কা দলের সঙ্গে তিনি দেশে-বিদেশে নিয়মিত যেতেন। পরিচিত ছিলেন আঙ্কেল পার্সি নামে। তাঁকে অভিভাবকের মতো সম্মান দিতেন শ্রীলঙ্কার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। তাঁরা শোকপ্রকাশ করছেন। তারই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজল শ্রীলঙ্কার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+