ICC World Cup 2023: আফগানিস্তান টিম বাসে লুঙ্গি ডান্স, বাসন বাজিয়ে সেলিব্রেশন! পাকিস্তান-বধে উৎসব কাবুলেও
ICC World Cup 2023: আফগানিস্তান একদিনের আন্তর্জাতিকে প্রথমবার হারাল পাকিস্তানকে। তাও আবার বিশ্বকাপের আসরে। ২০১৫ বিশ্বকাপে আফগানরা হারিয়েছিল স্কটল্যান্ডকে। এবার ইংল্যান্ডের পর পাকিস্তানকে।
বিশ্বকাপের ইতিহাসে আফগানিস্তান নিজেদের তৃতীয় জয়টি সুনিশ্চিত করল ১ ওভার বাকি থাকতে ৮ উইকেটে জিতে। এই জয়ের পর সেমিফাইনালে ওঠার অঙ্ক নিয়েও বেশ সিরিয়াস টিম আফগানিস্তান।

চেন্নাইয়ের চিপকে গতকালের জয়ের পর রশিদ খানের সঙ্গে ইরফান পাঠানের নাচের দৃশ্য ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। হাত নেড়ে, করতালি দিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ঐতিহাসিক জয়ের পর গোটা দল কতটা উল্লসিত তার প্রমাণ মিলেছে ড্রেসিংরুমের সেলিব্রেশনেও।
ড্রেসিংরুমের ডাইনিং রুমে ডিনার সারতে গিয়ে খাবার রাখের পাত্রের ঢাকনিগুলি নিয়ে করতালের মতো বাজাতে দেখা গিয়েছে আফগান ক্রিকেটারদের। কেউ আনন্দে আত্মহারা হয়ে সেলফি বা গ্রুপফি তুলেছেন। রশিদ খান, ইব্রাহিম জাদরানদের দেখা গিয়েছে বাজনার তালে লাগাতার নাচতে। অনেকে আবার এই উৎসবের আবহ লাইভ করে পৌঁছে দিয়েছেন দেশে থাকা পরিজনদের কাছেও।

Since I can't post my video of dancing, here is a fun one from our #Atalan. But rest assured, I danced with joy and will continue dancing for days to come, celebrating this sweet victory. Dance your hearts out, our heroes. You deserve all the happiness. Mashallah #AFGvPAK pic.twitter.com/xaXM5x7MYf
— Wazhma Ayoubi 🇦🇫 (@WazhmaAyoubi) October 23, 2023
এখানেও শেষ নয়। জমজমাট সেলিব্রেশন চলেছে আফগানিস্তানের টিম বাসেও। স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার সময় আফগানিস্তানের টিম বাসে বেজেছে চেন্নাই এক্সপ্রেস ছবির লুঙ্গি ডান্স গান। যার তালে তুমুল নাচতে দেখা গিয়েছে রশিদ-সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে। কেউ আবার বাসের সিটে বসেও গানের তালে ডান্স মুভ দিতে ব্যস্ত থেকেছেন।
Afghanistan Cricket Fans and Supporters are celebrating this massive win over @TheReaPCB on the streets of Kabul! 🤩👏🎊#AfghanAtalan | #CWC23 | #AFGvPAK | #WarzaMaidanGata pic.twitter.com/JZ2Rb0S4C9
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 23, 2023
আফগানিস্তানের মাটিতেও উৎসবের আবহ তৈরি করে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এই দুরন্ত জয়। শিশুরাও আনন্দে সামিল হয়েছেন। কাবুলের রাস্তায় নেমে জয়ের আনন্দে মেতেছেন আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা। আগামী সোমবার পুনেতে আফগানিস্তানের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্য়াচের রণকৌশল তৈরির কাজ শুরু করে দিয়েছেন আফগানদের হেড কোচ জনাথন ট্রট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications