ICC World Cup 2023: বাংলাদেশের পর আফগানিস্তানের কাছেও হারল শ্রীলঙ্কা, কুশলের পাল্টা শতরান গুরবাজের

ICC World Cup 2023: বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই হারল শ্রীলঙ্কা। আজ গুয়াহাটিতে আফগানিস্তান বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল।

এর আগে, ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে বাংলাদেশের কাছে ৪৮ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাস্ত হয়েছিল দাসুন শনাকার দল। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের ব্য়াট থেকে এলো ঝকঝকে শতরান।

ICC World Cup 2023: বাংলাদেশের পর আফগানিস্তানের কাছেও হারল শ্রীলঙ্কা,

টস জিতে ফিল্ডিং নিয়েছিল আফগানিস্তান। ৪৬.২ ওভারে শ্রীলঙ্কা ২৯৪ রানে অল আউট হয়ে যায়। কুশল মেন্ডিস তিনে নেমে ১৯টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৮৭ বলে ১৫৮ রান করেন। সাদিরা সমরবিক্রমা ৩৯, পাথুম নিসঙ্কা ৩০, ধনঞ্জয় ডি সিলভা ২২ ও চরিথ আসালঙ্কা ১২ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি।

৮ ওভারে ৪৪ রান খরচ করে মহম্মদ নবি নেন চার উইকেট। ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, নবীন উল হক, আবদুল রহমান ও রশিদ খান পেয়েছেন একটি করে উইকেট। ৩০ ওভারে শ্রীলঙ্কার রান যখন ৩ উইকেটে ২৪০, তখন অন্য সতীর্থদের ব্যাট করার সুযোগ দিতে স্বেচ্ছায় বেরিয়ে যান মেন্ডিস। শ্রীলঙ্কার শেষ ৬ উইকেট পড়ে ২৩ রানে।

ICC World Cup 2023: বাংলাদেশের পর আফগানিস্তানের কাছেও হারল শ্রীলঙ্কা,

এরপর বৃষ্টির কারণে আফগানিস্তানের সামনে টার্গেট দেওয়া হয় ৪২ ওভারে ২৫৭ রানের। ৩৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হাশমাতুল্লাহ শাহিদির নেতৃত্বাধীন আফগানিস্তান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা রহমানুল্লাহ গুরবাজ এদিন শতরান হাঁকালেন। ২৮ ওভার পর্যন্ত তিনি কিপিং করেছিলেন। তাঁর জায়গায় কিপিং করেন ইকরাম আলিখিল।

এর ব্য়াট হাতে ধুন্ধুমার ইনিংস খেলেন গুরবাজ। ৮টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৯২ বলে ১১৯ রান করে তিনি স্বেচ্ছায় বেরিয়ে যান। ৩২তম ওভারে দলের ২৩১ রানের মাথায় গুরবাজের সঙ্গে স্বেচ্ছায় বেরিয়ে যান রহমত শাহ। রহমত তখন ব্যাট করছিলেন ৮২ বলে ৯৩ রানে, ১০টি চার ও তিনটি ছয়ের সৌজন্যে। নবি ১ রান করে আউট হন। নাজিবুল্লাহ জাদরান ১৫ ও আজমাতুল্লাহ ওমরজাই ১৪ রানে অপরাজিত থাকেন।

কাসুন রাজিথা ও লাহিরু কুমারা পেয়েছেন ১টি করে উইকেট। আগামী শনিবার ধরমশালায় বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান। এই ম্যাচটি সকাল সাড়ে ১০টা থেকে। ওইদিনই দিল্লিতে শ্রীলঙ্কার ম্য়াচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যা শুরু হবে বেলা ২টো থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+