ICC World Cup 2023: ভারতের বিরুদ্ধে রানের রেকর্ড আফগানদের, অধিনায়কের সঙ্গে জুটি নিয়ে কী বললেন ওমরজাই?
২০১৯ সালের একদিনের বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে ভারতকে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছিল ভারতীয় দলকে। চার বছর পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেই স্মৃতি ফিরবে কিনা সেটা সময়ই বলবে। তবে পাঠানদের ব্যটিং কিন্তু ভারতীয় বোলিংয়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল। যশপ্রীত বুমরাহ সঠিক সময়ে সামাল না দিলে তিনশোর রানের গণ্ডিও পেরিয়ে যেতে পারত কাবলিওয়ালার দেশ।
আজমাতুল্লাহ ওমরজাই ৬২ এবং আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদির ৮০ রানের সৌজন্যে আফগানদের স্কোরবোর্ডে উঠল ২৭২ রান। এরইসঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেলল আফগানিস্তান দল। এটাই ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ তো বটেই একদিনের ক্রিকেটেও সর্বোচ্চ রান। এরআগে ভারতের বিরুদ্ধে ৱশিদ খানদের সর্বোচ্চ রান ছিল ২৫২। ২০১৮ সালে এই রান তুলেছিল আফগানিস্তান।

বুধবার দিল্লিতে অবশ্য আজমাতুল্লাহ ওমরজাই এবং হাশমাতুল্লাহ শাহিদি বেশ ভালো জায়গায় দাঁড় করিয়ে দেন। এঁরা দুজন আরও কিছুক্ষণ থেকে গেলে আফগানিস্তান কিন্তু আরও বেশি রান করতেই পারত। তবু আফগানিস্তান ইনিংসকে যে ২৭২/৮ স্কোরে বেঁধে ফেলা গেল, তার জন্য সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য যজপ্রীত বুমরাহের।
একটা সময় বিশ্বকাপে তাঁর খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। পিঠের অস্ত্রোপচার। তারপর দীর্ঘদিনের রিহ্যাব পর্ব চলে। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর জন্য অপেক্ষায় ছিল। বিশ্বকাপের মাস খানেক আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটান ভারতের তারকা পেসার। আফগানদের বিরুদ্ধে ম্যাচে চেনা ছন্দেই পাওয়া গেল বুম বুম বুমরাহকে।

অধিনায়কের সঙ্গে তাঁর জুটির প্রসঙ্গে ওমরজাই বলেন, 'আমরা শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারাই। তবে আমার এবং ক্যাপ্টেনের লক্ষ্য ছিল একটা পার্টনারশিপ তৈরি করা। সেই লক্ষ্যে আমরা সফল।'












Click it and Unblock the Notifications