ICC World Cup 2023: ‘শামি-ফাইনালে’ মুগ্ধ রাজনীতিবিদ থেকে সুরকার, দিল্লি-মুম্বইয়ে মিষ্টি পাঠাল কলকাতা পুলিশ
বুধবার ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটা আইসিসির খাতায় ছিল সেমিফাইনাল। কিন্তু ম্যাচ শেষে সেটা হয়ে গেল শামি-ফাইনাল। সাত উইকেট নিয়ে বিরাট মাইলস্টোনের মঞ্চে সব নজর কাড়লেন বঙ্গ তারকা। একাই ধস নামালেন কিউয়ি ব্যাটিংয়ে। দিনের শেষ শুধু নায়ক নয় মহানায়ক হয়েই মাঠ ছাড়লেন ভারতীয় দলের এই বঙ্গ প্রতিনিধি।
গোটা ভারত শামি শো-তে আচ্ছন্ন। আর শামির নিজের শহর কলকাতাও মুগ্ধ ঘরের ছেলের এমন পারফরম্যান্সে। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় দলে শুধু বাংলা নয় পূর্বাঞ্চলের অন্যতম মুখ মহম্মদ শামি। অথচ বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে বঙ্গ তারকাই ছিলেন প্রথম একাদশে ব্রাত্য। মহারাজের শহর থেকে তিনি ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেন। তাই বঞ্চনার জবাবটা কীভাবে মাঠে দিতে হয় সেটা ভালোভাবেই জানেন।

কলকাতার ছেলের বোলিংয়ের দাপটেই জয় পেয়েছে ভারত। সোশ্যাল সাইটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অবিশ্বাস্য শামি। দুর্দান্ত ব্যাটিং থেকে বোলিং, এই ম্যাচ সত্যিই রোমাঞ্চকর! পাশাপাশি ভারতীয় দলকে ফাইনালে ওঠার শুভেচ্ছা জানিয়ে অভিষেক লেখেন, ফাইনালে ওঠার জন্য ভারতের পুরুষ ক্রিকেট দলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তাঁদের সাফল্য কামনা করি। অনেক শুভ কামনা টিম ইন্ডিয়ার জন্য।
Incredible SHAMI-Final!
— Abhishek Banerjee (@abhishekaitc) November 15, 2023
From stellar batting to spectacular wicket-taking bowling, it was truly a thrilling match!
Congratulations to the Indian Men's Cricket Team for making it to the #CWC2023 Finals. Here’s wishing them success.
Good luck, Team India 🇮🇳 #INDvsNZ
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে শাসক দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ইডেনে খেলা দেখতে আসেন। ওয়ান ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'শামিকে যেভাবে কাল খেলেছে এবং সাত উইকেট নিয়েছেন সেটা আমাদের কাছে গর্বের ব্যাপার। গতকাল ভারতীয় দল দুরন্ত পারফরম্যান্স করেছে। একটা রোমাঞ্চকর অনুভূতি। ফাইনালের জন্য শুভকামনা রইল।'
অন্যদিকে ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখতে আসেন সুরকার জয় সরকার। শামি প্রসঙ্গে ওয়ান ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'শামি অসাধারণ, বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে সাতটা উইকেট পাওয়া এটা একটা দারুণ ব্যাপার।' একইসঙ্গে তিনি বলেন, 'আমি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে চাইছি। কারণ ২০০৩ সালের ফাইনালে ওদের কাছে হারাটা আমরা এখনও ভুলতে পারেনি।'
বিরাট প্রসঙ্গে জয় সরকার বলেন, 'বিরাট কোহলির থেকে আরও অনেক প্রত্যাশা আছে, সমস্ত রেকর্ড ভাঙুন। বিরাট কোহলির অবদান এত বছর ধরে দেশে পেয়ে এসেছি। সেটা সম্পূর্ণ হবে বিশ্বকাপটা জিততে পারলে।'
ভারতের দুরন্ত জয়ের পর শামির ছবি দিয়ে সোশ্যাল সাইটে মুম্বই পুলিশকে ট্যাগ করে লিখেছে, 'আজ রাতের এই চরম আঘাতের জন্য আশাকরি তোমরা মহম্মদ শামির বিরুদ্ধে মামলা করবে না'।মুম্বই পুলিশ পাল্টা লিখেছে, 'তোমরাও তো অনেকের হদয়চুরি করার ব্যাপারটা দেখেও দেখলে না। এ ব্যাপারে আরও সহ অভিযুক্ত রয়েছেন।'
Happy times? Have rasgulla and smile
— Kolkata Police (@KolkataPolice) November 16, 2023
Let's forget policing for a while!@MumbaiPolice @DelhiPolice https://t.co/Au8sOH6zTx pic.twitter.com/CQY4k0jpK9
মুম্বই ও দিল্লি পুলিশের সেই টুইটে আবার রিপ্লাই করেছে কলকাতা পুলিশ। তারা আবার লিখেছে, 'হ্যাপি টাইমস? কিছুক্ষণের জন্য পুলিশি ভুলে গিয়ে নাও এখন রসগোল্লা খাও।' সব মিলিয়ে শামিতে মজে কলকাতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications