ICC World Cup 2023: কাপ জয় থেকে দুই ধাপ দূরে রোহিতরা, কঠিন ম্যাচের আগে বিরাটদের জন্য সোনার ছেলের ভোকাল টনিক

বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই শেষ চারের ম্যাচে খেলতে নামছে ভারত। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে কিউয়িদের কাছে হেরেই কাপজয়ের স্বপ্ন শেষ হয়েছিল ভারতের। এবার বিরাট-রোহিতদের কাছে বদলার ম্যাচ। মেগা ম্যাচ খেলতে সোমবার সকালেই বাণিজ্য নগরী মুম্বইয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আর বেলাশেষে টিম ইন্ডিয়ার শিবিরে পৌঁছে গেল অভিনব বিন্দ্রার ভোকাল টনিক।

২০০৮ সালে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন বিন্দ্রা। তারপর থেকেই ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অন্যতম আইকনের মর্যাদা পান অভিনব। সোমবার নিজের সোশ্যাল সাইটে টিম ইন্ডিয়াকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন বিন্দ্রা।

ICC World Cup 2023

সেই বার্তায় চাপকে কাজে লাগিয়ে ভাল পারফরম্যান্স করতে সাহসী ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন সোনার ছেলে। বিরাটদের জন্য বিন্দ্রা লিখলেন, বর্তমান নীল জার্সির সদস্যরা চাপ সামলানোর জন্য তৈরি হচ্ছেন। এতদিনে অনেক চাপ সামলে এসে তাঁরা এই জায়গায় এসে পৌঁছেছেন। বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হয়েছে‌ন।'

একইসঙ্গে অলিম্পিকে সোনাজয়ী লিখেছেন, পরিস্থিতি দাবি করলে গুগলি দিতে পিছিয়ে এসো না। সমস্যা, চাপ কথাগুলো থাকবেই। সুতরাং যখন মনে হবে আর যেতে পারছি না, তখন শুধু হেঁটে যেও না। এতটাই জোরে যাও যাতে গভীর গর্ত তৈরি হয়, আর তার ওপর গগণচুম্বি বাড়ি তৈরি করা যায়।"


পরিশেষে বিন্দ্রা আরও উল্লেখ করেছেন, শেষে একটাই কথা বলব, চাপ হল শেষে বিকেলের সূর্যে তোমার ছায়ার মত। মনে হতে পারে তোমার ছায়াটা বেশ দীর্ঘ। কিন্তু সেটা কখনই ক্রিকেটের বলের চেয়ে দীর্ঘ হতে পারে না। এখান থেকে পালিয়ে যেও না। জড়়িয়ে ধরো, উপভোগ করো, হাত মেলাও।

ওয়াংখেড়ে ভারতের কাছে ঐতিহাসিক মাঠ। ২০১১ সালে এই মাঠেই বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ২৮ বছর পর বিশ্বকাপ জিতে আনন্দের বাঁধ ভেঙে দিয়েছিলেন ধোনিরা। সেই মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+