ICC World Cup 2023: দর্শক সংখ্যায় ইংল্যান্ডকে টেক্কা ভারতের, মাঠের বাইরে রেকর্ড অব্যাহত বিশ্বকাপের
মাঠে দর্শক কম হওয়ার জন্য বিশ্বকাপের শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে বিসিসিআই। অনলাইনের টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও ভারতীয় দলের খেলা ব্যাতীত অন্য ম্যাচ গুলিতে তার প্রভাব পড়ছে না। বিশ্বকাপের ম্যাচ দর্শক সংখ্যা কম হলেও অতীতের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে ভারত। এমনকি মাঠের বাইরে একাধিক নজিরও ইতিমধ্যেই সৃষ্টি করেছে চলতি বিশ্বকাপ।
পরিসংখ্যানকে হাতিয়ার করেই সমালোচনার জবাব দিল বিসিসিআই। বিভিন্ন সূত্র অনুসারে মাঠে দর্শক সংখ্যায় ইতিমধ্যেই ইংল্যান্ডকে টেক্কা দিয়েছে ভারত। ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপে মোট দর্শক হয়েছিল ১,৯০,০০০। আর চলতি বিশ্বকাপের মাঝপথেই দর্শক সংখ্যা ৫,৪২,০০০। অর্থ্যাত পুরো গ্যালারি প্রতি ম্যাচে না ভরলেও পরিসংখ্যান কিন্তু বিসিসিআই কর্তাদের স্বস্তি দেবে।

সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, 'চলতি বিশ্বকাপের প্রথম ১৮টি ম্যাচ টেলিভিশনের পর্দায় মোট ৩৬.৪২ কোটি দর্শক দেখেছেন, যা ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড। টিভি ভিউয়ারশিপের ক্ষেত্রে ৪৩% বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বিশ্বকাপ কতটা জনপ্রিয় হয়েছে এই বার। ভারতীয় সমর্থকরা তাদের শক্তি দেখিয়েছেন।'
The #CWC2023 has been watched by 36.42 Crore viewers on TV in its first 18 matches - a new record for @cricketworldcup. Fans have also been glued to their TV screens more than ever before with 43% growth in the minutes watched @StarSportsIndia. This is testament to the popularity… pic.twitter.com/XzKYs4OGXS
— Jay Shah (@JayShah) October 28, 2023
শুধু টিভি নয় রেকর্ড গড়েছে ওটিটিও। ২২ অক্টোবর ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচও ইতিহাস সৃষ্টি করেছে। সেই ম্যাচেও রেকর্ড পরিমাণ ভিউয়ারশিপ হয় ওটিটি মাধ্যমে। কিন্তু চূড়ান্ত রেকর্ড করে বিরাট কোহলি যখন ব্যাট করতে নামে। সেই সময় দর্শক সংখ্যা ছিল ৪ কোটি।'ভারত পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপ ছিল ৩.৫ কোটি। অর্থ্যাত হটস্টারের দর্শক সংখ্যার নিরিখে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে এই ম্যাচ।
গত ১৪ অক্টোবর আমেদাবাদে ভারত-পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ হটস্টার প্ল্যাটফর্মে একটা সময় ভিউয়ারশিপ ছিল ৩ কোটি ১০ লক্ষ। তবে ভারতীয় দলের বাইরে কোনও ম্যাচে এমন ভিউয়াশিপ ছিল না। যা হয়েছিল সেই ম্যাচে।

একইসঙ্গে ঘটেছে ডিজিটাল বিপ্লবও। মুঠোফোনের যুগে সবকিছুই এখন ডিজিট্যাল নির্ভর। ব্যাতিক্রম নয় বিশ্বকাপও। মাঝপথেই ডিজিট্যাল মিডিয়ায় বিপ্লব ঘটিয়েছে এবারের বিশ্বকাপ।
এখনও পর্যন্ত বিশ্বকাপে আইসিসির ভিডিও ভিউয়ার্স ৬.৭ বিলিয়ন(যা ৩১৪% বৃদ্ধি পেয়েছে)। আইসিসির ওয়েবসাইট থেকে বিশ্বকাপের তথ্য বা খবর সংগ্রহ করেছেন ৪৩ মিলিয়ন মানুষ(যা ৩০% বৃদ্ধি পেয়েছ)।সোশ্যালসাইটের প্রতি পোস্টে এখনও পর্যন্ত ৬০ হাজার মানুষ কোনও না কোনওভাবে যুক্ত থেকেছেন।












Click it and Unblock the Notifications