ICC World Cup 2023: ভারত পাক ম্যাচে বজ্র আঁটুনি, ‘২৬/১১’-র কমান্ডোদের দায়িত্বে বাবর-রোহিতদের নিরাপত্তা

ICC World Cup 2023: আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত পাকিস্তান মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচই বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে। এই ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আহমেদাবাদ শহরকে। মোতায়েন করা হচ্ছে প্রায় ১১ হাজার নিরাপত্তাকর্মী। ভালোয় ভালোয় ম্যাচকে সম্পন্ন করাই সবথেকে বড় চ্যালেঞ্জ গুজরাত প্রশাসনের কাছে।

এই ম্যাচের দিকেই তাকিয়ে থাকেন সবাই। ১৪ তারিখের ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে একটু একটু করে। প্রস্তুত হতে শুরু করেছে আহমেদাবাদ। শহরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। বাড়ানো হচ্ছে নিরাপত্তাকর্মীর সংখ্যাও। ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। ফলে একে উৎসবের মরসুম, তারউপর ভারত পাকিস্তান ম্যাচ। নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা।

ICC World Cup 2023: ভারত

একটি স্পোর্টস ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে এই ম্যাচে নিরাপত্তার দায়িত্বে শুধু রাজ্য পুলিশ বা সেনা বাহিনি নয় একইসঙ্গে মোতায়েন করা হবে এনএসজি কমান্ডো। এই বাহিনিতে থাকছেন ২৬/১১ মুম্বইয়ে তাজ হোটেলের অপারেশনের সদস্যরা।

৭ হাজারের বেশি পুলিশকর্মীর সঙ্গে প্রায় চার হাজার হোমগার্ড মোতায়েন করা হচ্ছে। ম্যাচ চলাকালীন স্পর্শকাতর এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখাই মূল উদ্দেশ্য গুজরাত প্রশাসনের এছাড়াও তিনটি 'হিট টিম' এবং একটি অ্যান্টি ড্রোন টিম মোতায়েন করা হচ্ছে। বম্ব স্কোয়াডও রাখা হচ্ছে।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, ' গত ২০ বছরে এমন হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকেনি গুজরাত। তাই নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর থেকে কঠোরতর করা হচ্ছে। সুরক্ষায় যাতে কোনরকম ফাঁক না থাকে সেই দিকটি নিশ্চিত করা হচ্ছে।

ICC World Cup 2023: নিরাপত্তা

এদিকে এই ম্যাচের জন্য ভারতীয় রেলওয়ে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসার ও যাওয়ার সুবিধার জন্য মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রের মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকে বিশেষ বন্দে ভারত ট্রেন চালাবে।

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র থেকে সমর্থকদের সহজেই গুজরাতে আনার জন্য বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে। সবরমতি এবং আহমেদাবাদ উভয় স্টেশনেই এই ট্রেন থামবে। সবরমতি এবং আহমেদাবাদ উভয়ই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কাছাকাছি দূরত্বে রয়েছে।

ICC World Cup 2023: ভারত

এদিকে, ভারত-পাক ম্যাচ দেখার জন্য এখনও বিশাল সংখ্যক পাক সমর্থকদের ভিসা আটকে রয়েছে। সেই ভিসা যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়, তার জন্য এবার তদ্বির শুরু করলেন পাক বোর্ডের প্রধান জাকা আসরফ। পিসিবি সূত্রে দাবি, ইতিমধ্যে এই ব্যাপারে তিনি পাক বিদেশমন্ত্রকের সঙ্গেও কথা বলেছেন। তাঁকে ভিসা পাওয়ার ব্যাপারে আশ্বাসও দেওয়া হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+