Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023:টাইমড আউটে ‌নাম লেখালেন অ্যাঞ্জেলো, ক্রিকেটের ইতিহাসে বোল্ড-রান আউট প্রথমবার হয়েছিলেন কারা?

ICC World Cup 2023: বোল্ড, ক্যাচ, রান আউট, স্ট্যাম্প আউটের সঙ্গেই সোমবার থেকে আরও একটি আউট জুড়ে গিয়েছে ক্রিকেট ইতিহাসের সঙ্গে সেটি হল টাইমড আউট। এতদিন এই শব্দটার সঙ্গে অপরিচিত ছিলেন অনেক ক্রিকেটপ্রেমীই। কিন্তু সোমবার বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথমবার টাইমড আউটের শিকার হয়ে সাজঘরে ফিরলেন। চলতি বিশ্বকাপে অন্যতম ইস্যু হয়ে থাকল এই টাইমড আউট।

শুধু বিশ্বকাপেই নয় টাইমড আউট প্রথমবার হল ক্রিকেটর ইতিহাসে। বিশ্ব ক্রিকেটে প্রথমবার টাইমড আউট হলে শ্রী‌লঙ্কান এই ব্যাটার। কিন্তু টাইমড আউটের মতোই বোল্ড রান আউট বা ক্যাচ আউট হয়েছেন কোনও ব্যাটসম্যানরা? ইতিহাসের পাতা থেকে সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ICC World Cup 2023

তথ্য বলছে ক্রিকেট প্রথম সরকারি টেস্ট ম্যাচ হয়েছিল ১৮৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। ক্রিকেটের ইতিহাসে প্রথম বোল্ড আউট হ‌ন নাট থমসন। ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথম এই আউটের শিকার হ‌ন অজি ব্যাটসম্যান থমসন। সেই বছরই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান টম হোরান প্রথমবার ক্রিকেটের ইতিহাসে ক্যাচ আউট হন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডাভ গ্রেগরি ১৮৭৭ সালে প্রথমবার রান আউট হন।

ক্রিকেট খেলায় প্রথমবার এলবিডাব্লুউ আউট হন ইংল্যান্ডের জর্জ উলয়েট। ১৮৭৭ সালেই এই আউট প্রথমবার হয় ক্রিকেটের ইতিহাসে। প্রথমবার স্ট্যাম্প আউট হন অ্যালফ্রেড শ। ১৮৭৭ সালেই ইংল্যান্ড ব্যাটসম্যান এই আউট হন। এর পরের কয়েক বছর ক্রিকেটে মূলত এই পাঁচ রকমের আউটই দেখা গিয়েছিল। ১৮৮৪ সালে প্রথমবার ক্রিকেটে একটি ভিন্ন ধর্মী আউট দেখা গেল।১৮৮৪ সালে প্রথমবার হিট উইকেট করে আউট হন ইংল্যান্ডের জর্জ বোন্নোর।

১৯৫১ সালে ক্রিকেটে দেখা গেল আরও একটি নতুন আউট। যেখানে ক্রিকেটীয় বিধি ভেঙে বাধা সৃষ্টি করার জন্যই আউট হতে হয় ইংল্যান্ডের লেন হাটনকে। ১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার রাসেল এনডেন হাত দিয়ে বল ধরার জন্য প্রথমবার আউট হন। ‌নিয়ম বলছে বলটি সম্পূর্ণ নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত ব্যাটার হলে হাত দিতে পারবেন না।

২০০১ সালে প্রথমবার রিটায়ার্ড হার্ট হন শ্রীলঙ্কার আতাপাত্তু এবং জয়াবর্ধনে।২০২৩ সালেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ব্যাট দিয়ে বলে দুইবার আঘাত করার জন্য আউট হলেন মালটা দেশের ক্রিকেটার ফানয়ান মুঘল। সোমবার প্রথমবার টাইমড আউট হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জোলো ম্যাথিউজ।

আইসিসির নিয়ম বলছে, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরের ব্যাটারকে ১২০ সেকেন্ডের মধ্যেই একটি বল খেলতে পারবে। এই নিয়ম লঙ্ঘন করলেই টাইমড আউট হতে পারেন সংশ্লিষ্ট ব্যাটসম্যান। যেটা ঘটল সোমবার বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জোলো ম্যাথুউসের ক্ষেত্রে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+