অতীত গৌরবে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও এদিনের ম্যাচে ফেভারিট কিউইরাই
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা। সোফিয়া গার্ডেনে হতে চলেছে এই ম্যাচ। সেখানে নিশ্চিত ভাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এগিয়ে থেকে শুরু করবে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা। সোফিয়া গার্ডেনে হতে চলেছে এই ম্যাচ। সেখানে নিশ্চিত ভাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এগিয়ে থেকে শুরু করবে নিউজিল্যান্ড। ধারে ভারে একদিনের ম্যাচে অনেক এগিয়ে আছে নিউজিল্যান্ড। তারুণ্য যেরকম রয়েছে, তেমনই রয়েছে অভিজ্ঞতা। ফলে এই বিশ্বকাপে বাকি দলগুলোকে নিউজিল্যান্ড চমকে দেবে।

অন্যদিকে শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে ভাঙাচোরা অনভিজ্ঞ দল নিয়ে এসেছে। ২০১৫ সালের বিশ্বকাপে মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গাকরা, তিলকরত্নে দিলশানের মনের মতো খেলোয়াড়রা ছিলেন। আর এবার একমাত্র নামী খেলোয়াড় বলতে রয়েছেন লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপে মালিঙ্গা দুবার হ্যাটট্রিক করেছেন। একমাত্র বোলার যিনি পরপর চার বলে চারটি উইকেট নিয়েছেন। তবে তিনি অনেকটা বুড়িয়ে গিয়েছেন।
এদিকে নিউজিল্যান্ড গতবারে বিশ্বকাপ ফাইনাল খেলার পর এবারও ফাইনালে ওঠার অন্যতম দাবিদার। কেন উইলিয়ামসনের নেতৃত্বে মার্টিন গাপটিল, রস টেলর, টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা জ্বলে উঠবেন। সেখানে দিমুথ করুনারত্নের দল কীভাবে প্রতিরোধ গড়ে এখন সেটাই দেখার।
নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে ছয়বার। বিশ্বকাপ ফাইনালে রানার্স আপ হয়েছে ২০১৫ সালে। এদিকে শ্রীলঙ্কা ১৯৯৬ সালে পিছন থেকে উঠে এসে বিশ্বকাপ জেতার পরেও একবার সেমিফাইনাল খেলেছে। রানার্স আপ হয়েছে দুবার। অতীত গৌরবে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও এদিনের ম্যাচে ফেভারিট কিউইরাই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications