ক্যারিবিয়ানরা কি ইতিহাস ছুঁতে পারবে! ২০১৯ বিশ্বকাপে কবে কবে নামছে ওয়েস্ট ইন্ডিজ
টি২০-র পরে একদিনের বিশ্বকাপেও ভালো ফল করতে পারে ক্যারিবিয়ানরা। সম্ভাবনা ক্ষীণ হলেও অসম্ভব নয়।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ অবধি কোয়ালিফায়ারের ফাইনালে উঠে মানরক্ষা হয়েছে। আফগানিস্তানের কাছে হারলেও বিশ্বকাপের টিকিট পেয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। ১৯৭৫ ও ১৯৭৯ সালে প্রথম দুই বছরই পরপর কাপ জেতে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই বছরের পর তৃতীয় বছরও ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপে ফাইনালে উঠে ভারতের কাছে হারতে হয়েছিল।

তারপরে ধীরে ধীরে বিশ্ব ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট জৌলুস। মাঝে কোনও এক ব্রায়ান লারা বা ক্রিস গেইলের মতো ক্রিকেটার এলেও সম্মিলিতভাবে ইন্ডিজ দল বিশ্বকাপে ভালো খেলতে পারেনি। তার সঙ্গে যুক্ত হয়েছে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝগড়া। ফলে তলানিতে চলে গিয়েছে পারফরম্যান্স। তার মাঝেই ২০১২ সালে টি২০ বিশ্বকাপ জিতে ফের একবার ট্রফি জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। এবার কি একদিনের বিশ্বকাপেও ভালো ফল করতে পারবে ক্যারিবিয়ানরা। সম্ভাবনা ক্ষীণ হলেও অসম্ভব নয়।
আগামী বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নটিংহ্যামে প্রথম ম্যাচে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ২৭ জুন ম্যাচ রয়েছে ম্যাঞ্চেস্টারে। গ্রুপ লিগের শেষ ম্যাচ ইন্ডিজ খেলবে ৪ জুলাই আফগানিস্তানের বিরুদ্ধে লিডসে। একনজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ সূচি।













Click it and Unblock the Notifications