আইসিসি বিশ্বকাপ ২০১৯, ফের অস্ট্রেলিয়ার দলে রিকি পন্টিং! অ্যাশেজ জয়ের মন্ত্র দেবেন হিক

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য অস্ট্রেলিয়ার দলের সহকারী কোচ হিসাবে রিকি পন্টিং-এর নাম ঘোষণা করা হয়েছে।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আসতেই ফের দলে ফেরানো হল ৩ বারের কাপ বিজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং-কে। অবশ্যই খেলোয়াড় হিসেবে নয়, বিশ্বকাপে দলের সঙ্গে তিনি সহকারি কোচ হিসেবে থাকবেন। ডেভিড সাকের অব্যাহতি নেওয়ার পর আপাতত বিশ্বকাপের শেষ অবধি একদিনের দলে ল্যাঙ্গারের সহকারী হবেন পন্টিং, আর লাল বলের ক্রিকেটে গ্রেম হিক।

আইসিসি বিশ্বকাপ ২০১৯, ফের অস্ট্রেলিয়ার দলে রিকি পন্টিং

৩৭৫ একদিনের ম্য়াচ খেলে ১৩,৭০৪ রান করা ৪৪ বছরের পন্টিং-এর বিশ্বকাপের অভিজ্ঞতা যে অজি দলের কাছে সম্পদ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। পন্টিং এর আগে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেট দলের সঙ্গে কাজও রেচেন। কাজেই এই ভূমিকা তাঁর কাছে নতুন কিছুও হবে না।

অজি প্রধান কোচ ল্যাঙ্গার তাঁর কোচিং দলে পন্টিংকে পেয়ে অত্যন্ত খুশি। তিনি জানিয়েছেন, পন্টিং জানেন কী করে বিশ্বকাপ জিততে হয়। তিনি থাকায় শুধু দলের ব্যাটসম্য়ানরা নন, গোটা দলই উপকৃত হবে। ১ জুন তারিখে ব্রিস্টলে আফগানিস্তানের সঙ্গে ম্য়াচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+