বিশ্বকাপের পরই চাকরী হারালেন কোচ
বিশ্বকাপের লিগ পর্বের শেষের পরই চাকরী গেল কোচের। বিশ্বকাপে লিগ পর্বে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে শেষ করেছে বাংলাদেশ।
বিশ্বকাপের লিগ পর্বের শেষের পরই চাকরী গেল কোচের। বিশ্বকাপে লিগ পর্বে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে শেষ করেছে বাংলাদেশ। টিমের এমন হতশ্রী পারফর্ম্যান্সের পরই দলের প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক করে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে একা কুম্ভ হয়ে লড়াই করে গিয়েছেন শাকিব আল হাসান। তাঁর ব্যাটিংয়ে ভর করেই দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েছে বাংলাদেশ।
শাকিব ছাড়া, কিপার মুশফিকুর রহিমও লড়াকু ইনিংস খেলেছেন। দুই তারকা নিজেদের মতো চেষ্টা করলেও সর্বপরি দলের হাল খারাপ। বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ৫টিতে হেরে বসেছে বাংলাদেশ। মাত্র তিন ম্যাচে জয় ছিনিয়ে নিতে পেরেছে টাইগাররা। এক ম্যাচে বৃষ্টির জন্য পয়েন্ট ভাগাভাগি হয়। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া একমাত্র আফগানিস্তানের মতো দুর্বল দলকেই হারাতে পেরেছে মাশরাফিরা।
বিশ্বকাপে হতশ্রী ফলের জন্য কোচ ছাঁটাইয়ের আন্দাজ আগেই ছিল। বিশ্বকাপ অভিযান শেষ করে বাংলাদেশ দল দেশে ফেরার পরই সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত স্টিভ রোডসের সঙ্গে চুক্তি থাকলেও, বিশ্বকাপের পরই চাকরি হারালেন তিনি।
প্রসঙ্গত চলতি মাসের ২৬ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেকারণে দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে বিসিবি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications