ক্যারিবিয়ান ক্যালিপসো থামিয়ে দিয়ে বিশ্বকাপে স্বপ্নের জয় পেল টাইগাররা
বিশ্বকাপে আর একটা স্বপ্নের জয় পেল বাংলাদেশ। এদিন ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে একদিনের ক্রিকেটে অন্যতম সেরা জয় তুলে নিল মাশরাফি মোর্তাজার দল।
বিশ্বকাপে আর একটা স্বপ্নের জয় পেল বাংলাদেশ। এদিন ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে একদিনের ক্রিকেটে অন্যতম সেরা জয় তুলে নিল মাশরাফি মোর্তাজার দল। এদিন ব্যাটে-বলে অনবদ্য অবদান রাখলেন শাকিব আল হাসান। ম্যাচের সেরা হয়েছেন তিনি। বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন শাকিব।

এদিন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন। টনটনের ব্যাটিং পিচে একেবারে শুরুতেই ক্রিস গেইল শূন্য রানে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে অনবদ্য পার্টনারশিপ গড়েন এলভিন লিউয়িস ও শাই হোপ। এলভিন ৭০ ও হোপ ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। সিমরন হেতমায়ার ২৬ বলে ৫০ ও শেষদিকে জেসন হোল্ডার ১৫ বলে ৩৩ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ৩২১ রানে পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে এত বড় রান তাড়া করা সহজ ছিল না বাংলাদেশের কাছে। তবে তামিম ইকবাল ও সৌম্য সরকার অনবদ্য শুরু এনে দেন বাংলাদেশকে। সৌম্য ২৯ ও তামিম ৪৮ রানে ফিরে গেলে ইনিংসের হাল ধরেন শাকিব আল হাসান।
মাঝে মুশফিকুর রহিম ১ রানে ফিরলেও চতুর্থ উইকেটে লিটন দাসকে সঙ্গী করে দলকে জয় এনে দেন শাকিব। তিনি ৯৯ বলে ১২৪ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে লিটন মাত্র ৬৯ বলে অপরাজিত ৯৪ রান করেন। ক্যারিবিয়ান বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের আটকাতে পারেননি। চার-ছক্কার বন্যা বইয়ে ৫১ বল বাকী থাকতে ৩২২ রানের টার্গেট হাসিল করে নেয় টাইগাররা।
এদিন স্মরণীয় জয়ের ফলে বিশ্বকাপে বাংলাদেশ পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে উঠে এল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সপ্তম স্থানে রইল পাঁচ ম্যাচে তিন পয়েন্ট পেয়ে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications