বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরিসংখ্যান
সিডনি, ২৫ মার্চ : ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে এর আগে ১০ বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এর মধ্যে দু'বার তারা নকআউটে লড়াই করেছে। তবে সব অর্থেই আগামিকালের সেমিফাইনালের লড়াইটা নতুন। কারণ এবারই প্রথম দুই দল ফাইনালে ওঠার লড়াইয়ে সিডনিতে মুখোমুখি নামতে চলেছে।
বিশ্বকাপ সেমিফাইনালে প্রথমবার মুখোমুখি নামতে চলেছে দুই দল। এর আগে বিশ্বকাপের নকআউটে মুখোমুখি লড়াইয়ে একবার করে জিতেছে উভয় দল (২০০৩ সালের ফাইনালে জিতেছিল অস্ট্রেলিয়া, ২০১১ সালে কোয়ার্টার-ফাইনাল জেতে ভারত)

চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরিসংখ্যান
একদিনের ম্যাচে ভারত বনাম অস্ট্রেলিয়া
- এখনও পর্যন্ত সব মিলিয়ে একদিনের ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ১১৭ বার।
- এই ১১৭ বারের মধ্যে ভারত জিতেছে ৪০ টি ম্যাচ। অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৬৭ টি ম্যাচ।
- মজার কথা একটাও ম্যাচ টাই হয়নি। তবে পরিত্যক্ত হয়েছে ১০ টি ম্যাচ।
- হার-জিতের নিরিখে অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৬৩ শতাংশ। এবং ভারতের জয়ের শতকরা হার ৩৭ শতাংশ।
বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া
- এখনও পর্যন্ত সব মিলিয়ে বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ১০ বার।
- এই ১০ বারের মধ্যে ভারত জিতেছে ৩ টি ম্যাচ। অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৭ টি ম্যাচ।
- মজার কথা একটাও ম্যাচ টাই হয়নি। পরিত্যক্ত হয়নি একটিও ম্যাচ।
- হার-জিতের নিরিখে অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৭০ শতাংশ। এবং ভারতের জয়ের শতকরা হার ৩০ শতাংশ।












Click it and Unblock the Notifications