আইসিসি বিশ্বকাপ ২০১৫ : নক আউট পর্বের অজানা তথ্য

মেলবোর্ন, ১৭ মার্চ : ৪২ টি ম্যাচ ও ২৯ দিনের লড়াইয়ের পর সেরা ৮ টি টিম উঠেছে শেষ পর্বের লড়াই কোয়ার্টার ফাইনালে। আগামিকাল থেকে শুরু হবে নক আউট পর্বের লড়াই এবং একের পর এক টিম বিশ্বকাপ থেকে বিদায় নেবে। অর্থাৎ আগামিকাল থেকেই শুরুর হচ্ছে আসল লড়াই।

পুল বি-র প্রথম স্থানাধিকারী ভারত পুল এ-র চতুর্থ স্থানাধিকারীর বিরুদ্ধে খেলবে। কোয়ার্টর ফাইনালে এই ম্যাচটাই সবচেয়ে সহজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মহেন্দ্র সিং ধোনির ভারত কোনওভাবেই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। ২০০৭ বিশ্বকাপে তামিম ইকবালদের হালকাভাবে নিয়েই ডুবেছিল রাহুল দ্রাবিড়ের ভারত। তাছাড়া এবারই ইংল্যান্ডের মতো দলকে নাকানিচোবানি খাইয়ে হারিয়েছেন মাশরাফি মোর্তাজারা। তাই কোনওভাবেই ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল।

আইসিসি বিশ্বকাপ ২০১৫ : নক আউট পর্বের অজানা তথ্য


আসুন দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
  • দক্ষিণ আফ্রিকা কখনও বিশ্বকাপের কোনও নক-আউট ম্যাচ জেতেনি।
  • ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেই বাংলাদেশ প্রথমবারের জন্য নক-আউটে খেলার কৃতিত্ব অর্জন করবে।
  • এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল মিলিয়ে ৭ টি খেলার প্রতিটির জন্য অতিরিক্ত দিন ধার্য করা হয়েছে।
  • নক আউটে কোনও ম্যাচ টাই, পরিত্যক্ত বা ফলাফল না বেরলে যে দল গ্রুপ স্টেজে বেশি পয়েন্ট পেয়েছে তারাই পরবর্তী ধাপে এগিয়ে যাবে।
  • ফাইনাল ম্যাচ টাই হলে টি-২০-র ঢঙে সুপার ওভার দিয়ে জয়ী ঠিক করা হবে। কিন্তু ফাইনাল ম্যাচ ছাড়া অন্য কোনও পর্যায়ে সুপার ওভারের ব্যবস্থা থাকছে না। যদি ফাইনাল ম্যাচ নির্ধারিত দিন অথবা অতিরিক্ত দিন, দু'দিনই বৃষ্টির জন্য ভেস্তে যায় তাহলে দুটি দলকেই যৌথভাবে জয়ী ঘোষণা করা হবে।
  • পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম অ্যাডিলেডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপে এর আগে অ্যাডিলেডে খেলেনি মাইকেল ক্লার্কের দল।
  • ভারত ও নিউ জিল্যান্ড তাদের নিজেদের গ্রুপ থেকে সেরা হয়ে ৬ টির মধ্যে ৬ টি ম্যাচই জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+