আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫ সেমিফাইনালের দল ও সময়সূচী
মেলবোর্ন, ২০ মার্চ : আইসিসি বিশ্বকাপ ২০১৫-এর শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে চারটি দল।
দক্ষিণ আফ্রিকা প্রথম দল যারা শ্রীলঙ্কাকে ৯ উইরেটে হারিয়ে (১৮ মার্চ) সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ১৯ তারিখ বাংলাদেশকে ১০৯ রানে হারিয়ে ভারতও সহজেই পৌছে গিয়েছে সেমিফাইনালে। ২০ মার্চ পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারে পৌছে গেল অস্ট্রেলিয়া। ২১ মার্চ শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারিয়ে অপরাজেয় হয়েই সেমিফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড।

অর্থাৎ হিসাব বলছে সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে।
সেমিফাইনালের সময়সূচী দেওয়া হল নীচে
প্রথম সেমিফাইনাল (২৪ মার্চ, মঙ্গলবার) সকাল ৬ টা ৩০ মিনিট (ভারতীয় সময়ে)- অকল্যান্ডে
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড
দ্বিতীয় সেমিফাইনাল (২৬ মার্চ, বৃহস্পতিবার) সকাল ৯ টা (ভারতীয় সময়ে) - সিডনি
ভারত বনাম অস্ট্রেলিয়া
ফাইনাল (২৯ মার্চ, রবিবার) সকাল ৯ টা (ভারতীয় সময়ে) - মেলবোর্ন












Click it and Unblock the Notifications