বড় ম্যাচের আগেই ঠিক সময়ে ফর্মে রোহিত, চনমনে অবস্থায় ভারত

সিডনি, ২২ মার্চ : অবসর নেওয়ার পর এক সাংবাদিক শচীন তেন্ডুলকরকে জিজ্ঞাসা করেছিলেন, "আচ্ছা, আপনার কী মনে হয়, কে আপনার করা রেকর্ডগুলি ভাঙতে পারবেন, অথবা তার কাছাকাছি যেতে পারবেন?" একটুকু না থেমে ক্রিকেটের ঈশ্বর দু'জনের নাম নিয়েছিলেন। যার একজন রোহিত গুরুনাথ শর্মা, অন্যজন বিরাট কোহলি।

বড় ম্যাচের আগেই ঠিক সময়ে ফর্মে রোহিত, চনমনে অবস্থায় ভারত


বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরানের পর কোহলি, ধোনিদের পিছনে ফেলে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন রোহিত। ধারাভাষ্য দিতে আসা প্রাক্তন কিউয়ি অধিনায়ক মার্টিন ক্রো থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, সবাই রোহিতের প্রশংসায় পঞ্চমুখ।

তাঁর প্রতিভা নিয়ে ক্রিকেট বিশ্বে কারওরই কোনও সন্দেহ ছিল না। শুধু ভাবনা ছিল, তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারবেন কিনা! তবে সব সমালোচনাকে পিছনে ফেলে সেমিফাইনালে ওপেনিংয়ে শিখর ধাওয়ানের সঙ্গে ভারতের বড় ভরসা এখন রোহিতই।

বিশেষজ্ঞরা বলছেন, একেবারে ঠিক সময়ে নিজের ফর্ম ফিরে পেয়েছেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান। ফলে অস্ট্রেলিয়ার পক্ষে সেমিফাইনালে বাজিমাত করা খুব একটা সহজ হবে না।

আসুন একঝলকে দেখে নেওয়া যাক রোহিতের রেকর্ডের লিস্ট

  • একমাত্র ব্যাটসম্যান হিসাবে একদিনের ম্যাচে দুটি ডবল সেঞ্চুরি। ২৬৪ রান শ্রীলঙ্কার বিরুদ্ধে ও ২০৯ রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
  • ২০০৭ সালে বিশ্বকাপ টি-২০-র সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ৫০ রান করেন রোহিত। এরপর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বলে করেন মূল্যবান ৩০ রান।
  • ২০০৬-০৭ সালে রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার বিরুদ্ধে অর্ধশতরান করেন রোহিত। ফাইনাল জেতে মুম্বই।
  • লিস্ট 'এ' ম্যাচে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ১৪২ রান করেন রোহিত।
  • ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে রোহিতের। অভিষেকেই শতরান (১৭৭ রান) করেন তিনি।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+