বিশ্বকাপ ২০১৫: সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে পারে ভারত
অকল্যান্ড, ১২ মার্চ : বিশ্বকাপে ফর্মে থাকা এবং গ্রুপের শীর্ষে থাকা ভারত ও নিউজিল্যান্ড সম্ভবত আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে।
কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যেই ৬ টি দল নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। বাকি দুটি জায়গার জন্য এখনও লড়াই অব্যাহত।

নকআউট পর্বে পৌঁছে গিয়েছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের মধ্যে বাকি দুটি জায়গার জন্য লড়াই ।
এখনও পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ডই অপিসিরাজেয় রয়েছে।
আইসিসি অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল ২-এর জয়ী দলের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ৪-এর জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে । অন্যদিকে কোয়ার্টার ফাইনাল ১-এর জয়ী দলের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ৩-এর জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে।
কোয়ার্টার ফাইনাল ২-এ বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত। কিন্তু ১৩ মার্চ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় সেক্ষেত্রে চিত্রটা পাল্টাতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে শ্রীলঙ্কার মুখোমুখি হতে পারে ভারত।












Click it and Unblock the Notifications