রুদ্ধশ্বাস শেষ ওভারে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের

ডুনেডিন, ২৬ ফেব্রুয়ারি : বিশ্বকাপে গ্রুপ লিগের ১৭ তম ম্যাচে রুদ্ধশ্বাস শেষ ওভারে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাসের সরণিতে ঢুকে পড়ল আফগানিস্তান।

বিশ্বকাপে এবারই প্রথমবার খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই এই কৃতিত্ব অর্জন করল শাপুর জারদানের দেশ।

icc world cup 2015, afghanistan, বিশ্বকাপ, আফগানিস্তান


স্কটল্যান্ডের ঠিক করা ২১১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মাত্র ৯৭ রানেই ৭ উইকেট খুইয়ে খাদের কিনারায় চলে গিয়েছিল আফগানরা। তবে সেখান থেকে খেলা ধরে নেন সামিউল্লাহ্ শেনওয়ারি। তিনি ও আহমাদি মিলে বড় পার্টনারশিপ গড়ে তোলেন। সামিউল্লাহ্ ৯৬ ও আহমাদি ৫১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

আফগান ইনিংসের ৪৬ তম ওভারে রান ছিল ১৭৩, পড়ে গিয়েছিল ৮ টি উইকেট। জয় তখনও অধরাই থেকে যাবে বলে মনে হচ্ছিল। এর পরই আক্রমণাত্মক হয়ে ওঠেন সামিউল্লাহ্। ৪৭তম ওভারে ৩ টি ছয় মেরে যখন আউট হন তখন আফগানিস্তানের রান ১৯২-এ পৌঁছে গিয়েছে।

এরপর হাসানকে সঙ্গী করে শাপুর জারদান দলের জয় নিশ্চিত করেন। তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যান শাপুররা।

বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল আফগানিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+