ICC World Cup 2023: বিশ্বকাপের টপ টেন, ভারত-পাক ছাড়াও নজর রাখবেন আর কোনও ম্যাচগুলিতে?

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ক্রিকেটে বিশ্বকাপের। অপেক্ষা আর মাত্র ১০০ দিনের। দশটি শহরে হবে ৪৮টি ম্যাচ। বিশ্বকাপের বোধনে গতবারের ফাইনালের পুনরাবৃত্তি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান ম্যাচই। বিশ্বকাপের ৪৮টি ম্যাচের মধ্যে সেরা ১০টি ম্যাচ কোনগুলি হতে চলেছে। উল্লেখ থাকল এই প্রতিবেদনে।

ভারত বনাম পাকিস্তান

বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বোচ্চ টিআরপি যে ম্যাচটির সেটি হল ভারত বনাম পাকিস্তান। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ওয়াঘা সীমান্তের দুই পারের দেশ। বিগত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই এই ম্যাচটিই।

ভারত

ICC World Cup 2023: সূচি ঘোষণার দিনেই সেমিফাইনালিস্ট বেছে নিলেন শেহওয়াগ, মুরলীধরনের নজরে কারা?
আগামী ১৫ অক্টোবর শুধুই এই দেশের ক্রিকেটপ্রেমীদের নয়, গোটা বিশ্বের ক্রীড়ামোদীরা তাকিয়ে থাকবেন এই ম্যাচের দিকে। ১৯৯৯ সাল থেকে একদিনের বিশ্বকাপে এই দুই দেশ যতবার মুখোমুখি হয়েছে জিতেছে ভারতই। এমনকি ২০১৯ সালে শেষবারও রোহিত শর্মার বিধংসী ব্যাটিংয়ে ভর করে জয় পায় টিম ইন্ডিয়া।বর্তমানে একদিনের ক্রম তালিকায় ২ নম্বরে রয়েছে পাকিস্তান, ৩ নম্বরে রয়েছে ভারত।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

গতবারের দুই ফাইনালিস্ট। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে ইতিহাসে জায়গা করে নিয়েছে। রান বা উইকেটে নয় ব্রিটিশরা জিতেছিল বেশি তার মারার নিরিখে। এবার ৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি এই দুই দেশ। হাঁটুর চোট কাটিয়ে বিশ্বকাপের দলে ফিরতে পারেন কেন উইলিয়ামসন। কিউয়িদের কাছে এই ম্যাচ বদলার। অন্যদিকে শুরুটা জয় দিয়েই করতে মরিয়া থাকবে ইংল্যান্ড।

ভারত বনাম অস্ট্রেলিয়া

বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও টুর্নামেন্টে এই দুই দল যখন মুখোমুখি হয় তখনই আলাদা উন্মাদনা তৈরি হয়। সেটা যদি হয় আইসিসি বিশ্বকাপ তাহলে তো কথাই নেই। চেন্নাইয়ে আগামী ৮ অক্টোবর এই দুই দেশ মুখোমুখি হবে। সদ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিদের কাছে হেরেছে ভারত। প্রথম ম্যাচই কিন্তু টিম ইন্ডিয়ার জন্য শক্ত গাঁট।

বিশ্বকাপ

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা

আইসিসির মঞ্চে বরাবরই চোকার্স প্রোটিয়ারা। এবার তাঁরা চাইবে এই তকমা গা থেকে ঝেরে ফেলতে। আগামী ১৩ অক্টোবর লখনউতে এই দুই দল মুখোমুখি হবে। আইসিসির ক্রম তালিকায় বর্তমানে শীর্ষে অজিরা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ বনাম আফগানিস্তান

২০১৫ সালে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে চমক দিয়েছিল বাংলাদেশ। পদ্মাপারের এই দেশ ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তি হিসাবে উঠে এসেছে গত কয়েক বছরে। তার উপর ভারতের মাটিতে খেলা হওয়ায় তারা বাড়তি সুবিধা পাবেন। অন্যদিকে এশিয়াতে নতুন ক্রিকেট শক্তি হিসাবে নিজের প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। ৭ অক্টোবর ধরমশালায় এই ম্যাচ কিন্তু যথেষ্টই আর্কষণীয় হতে পারে।

ভারত বনাম ইংল্যান্ড

ক্রিকেট বিশ্লেষকদের অনেকের মতে এবারের বিশ্বকাপের সেরা ম্যাচ হতে পারে ভারত বনাম ইংল্যান্ড। আগামী ২৯ অক্টোবর লখনউতে এই দুই দল মুখোমুখি হবে। শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার গ্রুপ পর্যায়ে আয়োজক দেশ বনাম বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ অন্য মাত্র যোগ করতে চলেছে।

ব্রিটিশ

ICC World Cup 2023: প্রত্যাশা পূরণে রোহিতের জোর প্রস্তুতিতে, পছন্দের ভেন্যু জানালেন হিটম্যান
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

কলকাতায় ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টুর্নামেন্টের গ্রুপ পর্বে সেরা ম্যাচ গুলির তালিকায় থাকবে। শক্তির নিরিখে এই দুই দল যথেষ্ট শক্তিশালী। ঘরের মাঠে খেলার সুবিধা পাবে ভারত।

পাকিস্তান বনাম বাংলাদেশ

মাঠ এবং মাঠের বাইরে সমান আর্কষণীয় এই ম্যাচ। আগামী ৩১ অক্টোবর ইডেনে মুখোমুখি হবে এই দুই দেশ। আইসিসির মেগা ইভেন্টে এই ম্যাচের এই ম্যাচের টিআরপিও চড়বে। কলকাতায় ম্যাচ হওয়ায় বাংলাদেশ সমর্থকদের সুবিধা তারা সহজেই দেশকে সমর্থন জানাতে আসতে পারবেন।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

আগামী ৪ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দেশ। ঐতিহাসিকভাবে এই দুই দেশের ক্রিকেটীয় ঐতিহ্য উচ্চমানের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বনাম বর্তমান চ্যাম্পিয়নদের দ্বৈরথের দিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।

পাকিস্তান বনাম ইংল্যান্ড

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলকাতার ইডেনে মুখোমুখি হবে এই দুই দেশ। বিশ্বকাপের ফেভারিটের তকমা নিয়ে নামা এই দেশের এই ম্যাচ কিন্তু যথেষ্টই উপভোগ্য হবে। বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ক্রম তালিকায় বর্তমানে পাকিস্তানের চেয়ে খানিকটা পিছিয়ে আছে ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+