ICC CWC 2023: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয়বার রান তাড়া ভারতের, সচিন হতে পারবেন কোহলি?

ICC CWC 2023: আইসিসি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করবে ভারত। ২০০৩ সালের পর এবারই প্রথম। আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

পাকিস্তানের শুরুটা বেশ ভালোই হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হাই স্কোরিং দ্বৈরথই হবে। সেক্ষেত্রে পরিসংখ্য়ান বলছে, রোহিতের বড় বাজি হতে পারেন বিরাট কোহলি।

ICC CWC 2023: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয়বার রান তাড়া ভারতের

বিরাট কোহলি ২০১১ সালের বিশ্বকাপে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ২১ বলে ৯ রান। ২০১৫ সালের বিশ্বকাপে অ্যাডিলেডে ১২৬ বলে ১০৭ রান করে ম্যাচের সেরা হন। ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যানচেস্টারে করেন ৬৫ বলে ৭৭। তিনবারই ভারত প্রথমে ব্যাট করেছিল।

পাকিস্তানের বিরুদ্ধে কোহলি ১৬তম ওডিআই খেলছেন। ১৫টি ইনিংসে ৬৬২ রান করেছেন। গড় ৫৫.১৬, তিনটি শতরান, ২টি অর্ধশতরান রয়েছে। ১ বার শূন্যে আউট হয়েছেন (২০১২ সালে চেন্নাইয়ে)। পাকিস্তানের বিরুদ্ধে ভারত রান তাড়া করেছে আজকের আগে পর্যন্ত এমন ইনিংসে কোহলি ব্যাট করেছেন ৬টিতে।

২০০৯ সালে সেঞ্চুরিয়নে ২৪ বলে ১৬, ২০১০ সালে ডামবুলায় ২৭ বলে ১৮ করার পর ২০১২ সালে মীরপুরে খেলেন ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস। ওডিআই কেরিয়ারের সেরা ইনিংস খেলে ম্যাচের সেরাও হন। ২০১৩ সালে ইডেনে ৯ বলে ৬, ২০১৩ সালে বার্মিংহামে ২৭ বলে ২২ ও ২০১৭ সালে ওভালে ৯ বলে ৫ রান করেছিলেন।

চলতি বিশ্বকাপে বিরাট প্রথম দুটি ম্যাচেই অর্ধশতরান হাঁকিয়েছেন। ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছে এমন ৭৭টি ম্যাচে ৬৯ ইনিংসে কোহলি ৩৬৬৩ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১৫৪। গড় ৭০.৪৪, ১৪টি শতরান ও ১৮টি অর্ধশতরান রয়েছে।

ICC CWC 2023: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয়বার রান তাড়া ভারতের

ভারত টস হেরে রান তাড়া করেছে এমন ৮৩টি ম্যাচে ৮০ ইনিংসে কোহলির রান ৩৯১৭, গড় ৬০.২৬, ১২টি শতরান ও ২১টি অর্ধশতরান হাঁকিয়েছেন। প্রথমে ব্যাট করেছেন এমন ১২৩ ম্য়াচে ১২২ ইনিংসে কোহলির রান ৫৬৪৩, সর্বাধিক অপরাজিত ১৬৬, গড় ৫০.৩৮। ২১টি শতরান ও ২৯টি হাফ সেঞ্চুরি।

ওডিআইয়ে পরে ব্যাট করেছেন এমন ১৪৯ ইনিংসে ৭৫৮০ রান রয়েছে। গড় ৬৪.৭৮, ২৬টি শতরান ও ৩৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। প্রথমে ফিল্ডিং করে ভারত ম্যাচ জিতেছে এমন ক্ষেত্রে কোহলি ৯৮ ম্যাচে ৯৩ ইনিংসে ৫৫৭২ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৮৩। গড় ৮৯.৮৭। ২২টি শতরান ও ২৪টি অর্ধশতরান রয়েছে।

প্রথমে ফিল্ডিং করে ভারত হেরে গিয়েছে এমন ৫৪টি ম্যাচে কোহলির রান ১৯৮৭, সর্বাধিক স্কোর ১২৩। গড় ৩৭.৪৯। তাতেও ৪টি শতরান ও ১৫টি অর্ধশতরান রয়েছে। ফলে পরিসংখ্যানেই স্পষ্ট কেন বিরাটকে চেজমাস্টার বলা হয়।

বিশ্বকাপে ভারত ২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছিল। সেই ম্যাচে পাকিস্তান টস জিতে ব্যাট করেছিল। ভারতের জয়ের টার্গেট ছিল ৫০ ওভারে ২৭৪। সচিন তেন্ডুলকর ৭৫ বলে ৯৮ রান করে হয়েছিলেন ম্যাচের সেরা। সৌরভ গঙ্গোপাধ্যায় ফিরেছিলেন গোল্ডেন ডাক নিয়ে। বীরেন্দ্র শেহওয়াগ ২১, মহম্মদ কাইফ ৩৫, রাহুল দ্রাবিড় অপরাজিত ৪৪ ও যুবরাজ সিং অপরাজিত ৫০ রান করেছিলেন। ভারত জিতেছিল ২৬ বল বাকি থাকতে ৬ উইকেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+