ICC Women's U-19 T20 WC 2025: চূর্ণ ইংল্যান্ড, মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-দঃ আফ্রিকা
ICC Women's U-19 T20 WC 2025: মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিকি প্রসাদের নেতৃত্বাধীন ভারত। রবিবার খেতাবের লড়াইয়ে সামনে দক্ষিণ আফ্রিকা।
আজ কুয়ালালামপুরে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে হারাল ইংল্যান্ডকে। এর আগে, অস্ট্রেলিয়াকে ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।

বেউয়েমাস ওভালে টস জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে ১১৩ রান। ১১.৫ ওভারে ৮১ রানে তৃতীয় উইকেট পড়ার পরেই ধস নামে। ১৬ ওভারে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৯২।
ওপেনার ডাভিনা পেরিন ৪০ বলে ৪৫ রান করেন। অধিনায়ক অ্যাবি নরগ্রোভ ২৫ বলে ৩০ রান করেন। আমু সুরেনকুমার ১৩ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি।
ম্যাচের সেরা পারুণিকা সিসোদিয়া ৪ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেন। বৈষ্ণবী শর্মা ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানের বিনিময়ে তিন উইকেট পেয়েছেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন আয়ুষী শুক্লা।
জবাবে খেলতে নেমে ১৫ ওভারে ১ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত। ওপেনার জি কমলিনী ৮টি চারের সাহায্যে ৫০ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। অপর ওপেনার গোঙ্গড়ি তৃষা ২৯ বলে ৩৫ রান করেছেন। সানিকা চালকে ১২ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ফোবি ব্রেট একমাত্র উইকেটটি নিয়েছেন।
𝗜𝗻𝘁𝗼 𝗧𝗵𝗲 𝗙𝗶𝗻𝗮𝗹! 👏 👏
— BCCI Women (@BCCIWomen) January 31, 2025
The unbeaten run in the #U19WorldCup continues for #TeamIndia! 🙌 🙌
India march into the Final after beating England by 9⃣ wickets and will now take on South Africa in the summit clash! 👌 👌
Scorecard ▶️ https://t.co/rk4eoCA1B0 #INDvENG pic.twitter.com/n3uIoO1H1Q
পারুণিকা ম্যাচের সেরার পুরস্কার নিয়ে সাপোর্টের জন্য ধন্যবাদ জানান সতীর্থদের। তিনি বলেন, একই জায়গায় বল রেখেছি। সিঙ্গল উইকেট প্র্যাকটিসের চেয়েও আমি ব্যাটারদেরই বেশি বল করে থাকি। সেটা কাজে দিয়েছে। নতুন কিছু করতে গেলে সব সময়ই সামনে কোনও ব্যাটারের থাকা পছন্দ করি।
পারুনিকার মতো দলের সকলেই এবার ট্রফি ছোঁয়ার অপেক্ষায়। অধিনায়ক নিকি প্রসাদের কথায়, খুবই গর্বিত। একজন প্লেয়ার হিসেবেও আমি খুশি যে ট্রফি হাতে নেওয়া আর এক ধাপ দূরে। এ জন্যই সকলে মিলে কঠোর পরিশ্রম করেছি। ট্রফির খুব কাছে পৌঁছেও গিয়েছি।
নিকি আরও বলেন, সেমিফাইনালের আগে জানতাম ইংল্যান্ড ম্যাচ সহজ হবে না। তাদের শুরুটা ভালো হলেও আমরা শান্ত থেকে ভালো বল করায় জোর দিয়েছি। দ্রুত উইকেট তোলাও সম্ভব হয়েছে। দলের সকলেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। প্রতিদিনই কেউ না কেউ দায়িত্ব নিচ্ছেন। স্নায়ুর চাপ দূরে রেখে নিজেদের সেরাটা দিয়েই ট্রফি হাতে নিতে চান নিকিরা।












Click it and Unblock the Notifications