ICC Women's Under-19 T20 World Cup 2025: বাংলাদেশকে উড়িয়ে বিশ্বকাপের সেমিতে ভারত, ফের সেরা বৈষ্ণবী

ICC Women's Under-19 T20 World Cup 2025: মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল অপরাজেয় ভারত। আজ সুপার সিক্সের দ্বিতীয় ম্য়াচে ভারত উড়িয়ে দিল বাংলাদেশকে।

টস জিতে ভারত ফিল্ডিং নিয়েছিল। এরপর জয় এলো ৮ উইকেটে। দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা বৈষ্ণবী শর্মা।

ICC Women s Under-19 T20 World Cup 2025

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছিল। ২৯ বলে সর্বাধিক ২১ রান সুমাইয়া আক্তারের। ২০ বলে ১৪ রান করেন জান্নাতুল মাউয়া। বৈষ্ণবী শর্মা ৪ ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন।

বৈষ্ণবী মালয়েশিয়ার বিরুদ্ধে ২১ জানুয়ারি পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক-সহ। সেই ম্যাচের পর এদিনও বৈষ্ণবী হলেন ম্যাচের সেরা।

শবনম, জোশিতা ভিজে ও তৃষা গোঙ্গাড়ি এদিন একটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ভারত ৭.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৮টি চারের সাহায্যে ৩১ বলে ৪০ রান করেন তৃষা। কমলিনী জি ৩ রান করেন। সানিকা চালকে ৫ বলে ১১ ও অধিনায়ক নিকি প্রসাদ ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন।

ম্যাচের পর নিকি জানান, দলের পারফরম্যান্সে খুশি। পেসাররা শুরু থেকেই উইকেট তুলে নেওয়ায় ম্যাচের রাশ হাতে রাখা সম্ভব হয়েছে। দলের প্রস্তুতি যে ভালোই হয়েছে তা মাঠের পারফরম্যান্সে প্রতিফলিত হচ্ছে। আগামী ম্যাচগুলিতে পারফরম্য়ান্স আরও উন্নত করার কথাও শোনা গিয়েছে নিকির বক্তব্যে।

বৈষ্ণবী ম্যাচের সেরার পুরস্কার আবার পেয়ে বলেন, ভালো লাগছে। স্পিনারদের কাজটা সহজ করে দিয়েছিলেন পেসাররাই। শুরু থেকেই পেসাররা দাপট বজায় রেখেছিলেন। ফলে বেশি কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে স্বাভাবিকভাবেই বোলিং করে গিয়েছেন বৈষ্ণবী। স্টাম্প বরাবর আক্রমণ করার লক্ষ্যে অবিচল থেকেই সাফল্য মিলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+