ICC Women's U-19 T20 WC: ফাইনালের মঞ্চে দাপুটে পারফরম্যান্স, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। কুয়ালা লামপুরের বেউমাস ওভালে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাজিত করল ভারত। ঠিক যেন পুরুষদের টি২০ বিশ্বকাপের পুনরাবৃত্তি। ২০২৪ সালে প্রোটিয়াদের হারিয়েই টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত ব্রিগেড।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা দল। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ২০ ওভারে ৮২ রানের বেশি তুলতে পারেনি প্রোটিয়া মহিলা দল। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা দল। ১১ রানেই ওপেনিং জুটির পতন হয়। সিমোনেকে ০ রানে আউট করেন সিসোদিয়া। অন্য ওপেনার জেম্মা বোথা শবনম শাকিলের বলে ১৬ রান করে আউট হলেন। উইকেটকিপার কমলিনী দুরন্ত ক্যাচ তালুবন্দি করেন।

শুরুতেই দক্ষিণ আফ্রিকা প্রবল চাপে পড়ে যায় তাদের দুই ব্যাটারকে হারিয়ে। এরপর জি তৃষা এবং আয়ূশী শুক্লাদের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকা দলের মিডল অর্ডার। দিয়ারা ৩, অধিনায়ক রেয়নেকে ৭ এবং কারাবো ১০ রানে আউট হলেন। এরপর মিকেই ভান এবং কোলিং জুটি কিছুটা হাল ধরলেন দলের খেলায়। মিকেই ১৮ বলে ২৩ এবং কোলিং ২০ বলে ১৫ রান করলেন।

ফাইনালের ম্যাচে প্রোটিয়া টেলএন্ডারদের নামের পাশে শুধুই ০। ফলে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৮২ রানের বেশি তুলতে পারল না দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ মহিলা দল। ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন। পাশাপাশি সিসোদিয়া, আয়ূশী শুক্লা, বৈষ্ণবী শর্মা দুটি করে উইকেট নিলেন। শবনম শাকিলের দখলে ১ উইকেট।

ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকে ভারত। বল হাতে দুরন্ত পারফরম্যান্সের পর ব্যাট হাতেও আগুনে মেজাজে দেখা গেল জি তৃষাকে। যদিও সেমিফাইনালে ভালো খেললেও ফাইনালে ম্যাচে ৮ রানের বেশি করতে পারলেন না কমলিনী । তবে তৃষা এবং সানিকা চালকে ভারতীয় দলের রানকে দ্রুতলয়ে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। তৃষা অপরাজিত ৪৪ রান করেন।


এই নিয়ে টানা দুই বার চ্যাম্পিয়ন হল ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে নয় উইকেটে পরাজিত করে ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করে। গ্রুপ পর্ব থেকে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এর আগে অনূর্ধ্ব-১৯ কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মহিলা দল। অন্যদিক, সিনিয়র হকো বা জুনিয়র চোকার্স তকমা রয়েই গেল প্রোটিয়াদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+