Women's U-19 T20 WC: বাবাকে সেরা ক্রিকেটারের পুরস্কার উৎসর্গ তৃষার, চ্যাম্পিয়ন দলকে নিয়ে কী বললেন সৌরভ-গম্ভীর?

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে পর পর দুইবার চ্যাম্পিয়ন ভারত। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারতীয় দল খেতাব ধরে রেখেছে। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা হয়েছেন জি তৃষা। একইসঙ্গে দলের অধিনায়ক নিকি প্রসাদ খুশি ট্রফি ধরে রাখতে পেরে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দলের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে গৌতম গম্ভীরের।

চ্যাম্পিয়ন হওয়ার পর দলের অধিনায়ক নিকি প্রসাদ বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের উপযুক্ত সুযোগ সুবিধা ও পরিকাঠামো প্রদানের জন্য। ম্যাচ শেষে নিকি বলেছেন, আমাদের সেরা সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। আমরা নিজেদের শীর্ষে দেখচে চেয়েছিলাম। এটা একটা বিশেষ মুহূর্ত। টুর্নামেন্টের শুরুতে, আমি বলেছিলাম যে আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি। যে কোনও টুর্নামেন্ট শেষেই ভারত সব সময়ই শীর্ষে থাকতে চায়।

ফাইনাল ম্যাচে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন জি তৃষা। বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ৪৪ রান করেছেন। গোটা টুর্নামেন্টে মোট ৩০৯ রান করেছেন তৃষা। ফলে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের খেতাব তিনি তাঁর বাবাকে উৎসর্গ করেছেন। তাঁর ক্রিকেটীয় যাত্রায় প্রথম থেকে সমর্থনের জন্য বাবা এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃষা।

তৃষার কথায়, এই মুহূর্তটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। পরিকল্পনা ছিল সবসময় আমার শক্তির উপর ফোকাস করা, ফাইনাল ম্যাচ বলে আলাদা কোনও পরিকল্পনা ছিল না। আমি আমার সহজ খেলাটাই খেলতে চেয়েছিলাম। আমি আমার এই পুরস্কার বাবাকে উৎসর্গ করতে চাই। সব সময় নিজেকে অলরাউন্ডার মনে করি নিজেকে। দেশের হয়ে আগামী দিনে আরও বেশি করে ম্যাচ জিততে চাই ।

অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে নিয়ে চলছে শুভেচ্ছা সুনামী। বিসিসিআই চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যা থেকে বর্তমান ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর প্রত্যেকেই চ্যাম্পিয়ন ভারতীয় দলের উচ্ছসিত প্রশংসা করেছেন।


সৌরভ গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যমে বলেছেন, অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে আন্তরিক অভিনন্দন। বিগত ছয় বছর ধরেই বিসিসিআই মহিলা ক্রিকেটের উন্নয়নে সচেষ্ট এবং বিপুল বিনিযোগ করেছে। ফলে ভারতীয় মহিলা দল সাফল্য পেয়েছে আগামী দিনেও এই ধারা বজায় রাখতে পারবে।
ভারতীয় দলের হেড কোচ গম্ভীর, ভারতকে গর্বিত করার জন্য যুব মহিলা দলের প্রশংসা করেছেন, গম্ভীর সমাজ মাধ্যমে লিখেছেন, আমাদের যুব মহিলা দল অসাধারণ পারফরম্যান্স করেছে। জাতিকে গর্বিত করেছ আমাদের মেয়েরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+