ICC Women's T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশ আইসিসির, ভারত-পাক দ্বৈরথ কবে?
ICC Women's T20 World Cup 2024: বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরানোর পর আজ মহিলা টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি।
অক্টোবরের ৬ তারিখ ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ভারত অভিযান শুরু করবে অবশ্য নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই।

মহিলাদের টি২০ বিশ্বকাপের নবম সংস্করণের খেলাগুলি হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও শারজা ক্রিকেট স্টেডিয়ামে। অক্টোবরের ৩ তারিখ টুর্নামেন্ট শুরু, ফাইনাল ২০ অক্টোবর। ১০ দলকে নিয়ে ২৩টি ম্যাচ হবে ১৮ দিনের মধ্যে।
৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ৫ অক্টোবর শারজায় শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ খেলে টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে। ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অবধি রাখা হয়েছে ১০টি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ থেকে টুর্নামেন্ট সরানো হলেও তারাই আয়োজনের দায়িত্বে থাকছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আয়োজিত হবে বিশ্বকাপ।
মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর ৬ অক্টোবর হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান দ্বৈরথ। ৯ অক্টোবর দুবাইয়েই ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১৩ অক্টোবর শারজায় ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
অক্টোবরের ১৭ ও ১৮ তারিখ হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে দুবাইয়ে, অক্টোবরের ২০ তারিখ।












Click it and Unblock the Notifications