মিতালির শতরান, রাজেশ্বরীর পাঁচ উইকেট, কিউয়িদের হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত
মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল মিতালি রাজের ভারত।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল মিতালি রাজের ভারত। গুরুত্বপূর্ণ ম্যাচে শতরান করে দলকে শেষ চারে পৌঁছে দিলেন মহিলাদের একদিনের ক্রিকেটের সেরা ব্যাটসউইমেন।
আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন ভারত অধিনায়ক মিতালি রাজ। ফলে উইকেট না হারালেও আড়াইশোর গণ্ডী টপকাতে পারেনি ভারত। অস্ট্রেলিয়া পরে ব্যাট করতে নেমে আট উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয়।

তবে এদিন আর ভুল করেননি মিতালি। ১২৩ বলে ১০৯ রানে অনবদ্য শতরান করে দলকে ৭ উইকেটে ২৬৫ রানের নিশ্চিন্ত স্কোরে পৌঁছতে সাহায্য করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন হরমনপ্রীত কউর (৬০ রান) ও বেদা কৃষ্ণমূর্তি (৭০ রান)।
কউরের সঙ্গে মিলে ১৩২ রানের পার্টনারশিপ গড়েন মিতালি। পাশাপাশি কৃষ্ণমূর্তিও ৭০ রানের ইনিংস খেলেন মাত্র ৪৫ বলে। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৫ রানে শেষ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় কিউয়িরা। রাজেশ্বরী গায়কোয়াড় মাত্র ১৫ রানে ৫ উইকেট নেন। এছাড়া ঝুলন গোস্বামী ১৪ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications