মান্ধানা কি মহিলা দলের কোহলি - ওডিআই-এর পর টি২০আই-তেও এসে গেলেন সেরা হওয়ার দৌড়ে
রবিবার প্রকাশিত আইসিসি টি২০আই ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম তিনে ঢুকে পড়লেন ভারত মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা।
টেস্ট, একদিনের ম্য়াচ - সব ফর্ম্যাটেই আইসিসি র্যাঙ্কিং-এ সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবার মহিলা ক্রিকেটে সেই দিকেই এগোচ্ছেন ভারত মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা। মহিলা ওডিআই-তে তিনিই সেরা ব্য়াটার। এবার আইসিসি টি২০আই ব্য়াটিং র্যাঙ্কিং-এও তিনি সেরা দৌড়ে ঢুকে পড়লেন। রবিবার প্রকাশিত তালিকায় তিনি ৩ নম্বরে রয়েছেন।

স্মৃতি মান্ধানা
দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে ভারতীয়দের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। মান্ধানা নিজেও সেভাবে খেলতে না পারলেও ৩ ম্যাচে ৭২ রান করে ভারতীয়দের মধ্যে তিনিই সর্বোচ্চ রান করেন। আর এরপরই আইসিসি টি২০ র্যাঙ্কিং-এ তৃতীয় স্থান পেলেন তিনি।

জেমাইমা রড্রিগেজ
টি২০ সিরিজটা মোটেই ভাল যায়নি ভারতের আরেক তরুণ প্রতিভা জেমাইমা রড্রিগেজের। ৩ ম্য়াচে রান পান মাত্র ১৫। যার ফলে ব্য়াটসম্যানদের তালিকায় তিনি দ্বিতীয় স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছেন।
দুই ধাপ পিছিয়ে নবম স্থান পেয়েছেন চোটের জন্য সিরিজে না খেলা ভারত মহিলার টি২০ অধিনায়িকা হরমনপ্রিত কৌর।

বোলাররা
বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন পুনম যাদব। দারুণ উন্নতি করেছেন রাধা যাদব। ৫ ধাপ উঠে তিনি পঞ্চম স্থানে উঠে এসেছেন। তবে খারাপ পারফরম্যান্সের জন্য অনেকটা নেমে গিয়েছেন দীপ্তি শর্মা। ১০ ধাপ পিছিয়ে তিনি রয়েছেন ২৪তম স্থানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications